শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ঈদগাঁওতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই রং মিস্ত্রির বসতঘর

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে দরিদ্র দিনমজুরের একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার ( ৮ অক্টোবর  )বিকেল পাঁচটায় ঈদগাহ কলেজের দক্ষিণে পূর্ব মেহের ঘোনায় অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে।

স্থানীয় গ্রাম পুলিশ সদস্য নুরুল হাকিম জানান, বাড়ির পার্শ্ববর্তী বিদ্যুতের সার্ভিস তার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মাটির গুদাম ও টিনের চালার তিন রুমের এ ঘরটি দীর্ঘ দেড় ঘন্টা ব্যাপী

দাউ দাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার যুবক ও গ্রামবাসী এসে অগ্নি নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকার কোন সুযোগ ছিল না। তাদেরকে কেউ খবরও দেয়নি।

তিনি আরো জানান, অগ্নিকান্ডে ঘরের যাবতীয় আসবাবপত্র, আলমিরা, কাপড়-চোপড়, ফ্রিজ সহ সবকিছু পুড়ে যায়। এতে আনুমানিক চার/ পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে তিনি দাবি করেন।

পুড়ে যাওয়া বসতবাড়ির মালিক হচ্ছেন স্থানীয় মৃত হামিদ হোসেনের পুত্র রং মিস্ত্রি নুরুল ইসলাম।

ভুক্তভোগীর স্ত্রী সাজেদা বেগম জানান, তিনি তার দুই পুত্র, এক মেয়ে ও স্বামী নিয়ে এ বাড়িতে বসবাস করে আসছিলেন। তার দুই মেয়ের ইতোপূর্বে বিবাহ হয়ে গেছে। বড় ছেলেটির বয়স ১৫ বছর। ছোট ছেলের বয়স আট বছর। আর মেয়েটি স্থানীয় আবু বক্কর সিদ্দিক (রাঃ) মাদ্রাসায় দশম শ্রেণীতে অধ্যয়নরত। তিনি আরো জানান, তার স্বামী মহেশখালীতে ফার্নিচার তৈরীর কাজ করেন। এ রিপোর্ট লেখার সময় তিনি

বাড়িতে আসার জন্য স্পিডবোট যুগে মহেশখালী থেকে রওয়ানা দিয়েছেন।

এক প্রশ্নের জবাবে গ্রাম পুলিশ নুরুল হাকিম জানান, অগ্নিকান্ডের এ খবর স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম এবং ওয়ার্ড মেম্বার গিয়াস উদ্দিন বাহার কে জানানো হয়েছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা কর্তৃপক্ষকে জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট প্রশাসনকে বিষয়টি অবহিত করা হবে বলে তিনি জানান।

ঈদগাঁও থানার নবাগত ওসি ফরিদা ইয়াসমিন জানান, অগ্নিকান্ডের বিষয়টি তাকে কেউ অবহিত করেননি।স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিমকে কয়েকবার ফোন করলেও তিনি রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।

ওয়ার্ড মেম্বার গিয়াস উদ্দিন বাহার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তিনি দরিদ্র এ পরিবারটির পুনর্বাসনে সরকারি সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...