শনিবার, ১৫ আগস্ট ২০২৬

চট্টগ্রাম পিআইডির উদ্যোগে চাঁদপুরে মতবিনিময় সভা

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

‘তারুন্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা আজ চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পিআইডি চট্টগ্রাম এ মত বিনিময় সভার আয়োজন করে। 

পিআইডি চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মোঃ সাঈদ হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম পিআইডির সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী।

মূল প্রবন্ধে বলা হয়- গণমাধ্যম হচ্ছে সমাজের চতুর্থ স্তম্ভ, আর সাংবাদিকগণ হলেন সমাজের বিবেক। সমাজের না বলা কথা, পিছিয়ে পড়া মানুষের দুঃখ দুর্দশার কথা, তাদের হতাশা আর বঞ্চনার কথা গণমাধ্যম সমাজের উঁচু শ্রেণির নিকট পৌঁছে দেয়। শোষিত সমাজের অধিকার আদায়ে সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখে গণমাধ্যম। তাই গণমাধ্যমকে পথ হারালে চলবে না। সবসময় সমাজের মানুষের পাশে থাকতে হবে, তাদের সহযোগিতা দিতে হবে। এ সহযোগিতা দিতে গিয়ে অনেক সময় গণমাধ্যম কর্মীগণ বিরুপ পরিস্থিরি শিকার হতে পারেন, যথাযথ সহযোগিতা নাও পেতে পারেন। তারপরেও গণমাধ্যমকে দমে গেলে চলবে না, সবসময় প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে সমাজের দর্পণ হিসেবে নিজ দায়িত্বে অবিচল থাকতে হবে।

এতে আরো বলা হয়- বর্তমান সময়ে গুজব ও মিথ্যা নিউজ বা ফেইক নিউজ সমাজে অনেক ক্ষতির কারন হয়ে দাঁড়িয়েছে। গুজবের কারনে সমাজের অনেকে বিভ্রান্ত হন, না জেনে শুনে কোন বিষয় বিশ্বাস করে থাকেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করেন। এতে করে সমাজের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়, মানুষ আতংকে ভুগতে থাকে। তাই গুজবের বিষয়ে গণমাধ্যম কর্মীদের আরো সচেতন থাকতে হবে। কোন সংবাদকে গুজব বা মিথ্যা সংবাদ বলে সন্দেহ হলে তা যথাযথভাবে যাচাই বাছাই করে গণমাধ্যমে প্রকাশ করতে হবে। সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিশেষ করে তথ্য অধিদফতর গুজব বিষয়ে মানুষকে সচেতন করতে কাজ করছে। কোন গুজব বা ফেইক নিউজ দৃষ্টিগোচর হলে তথ্য অধিদফতরের ‘ফ্যাক্ট চেকিং টিম’ যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলে সে বিষয়ে সঠিক তথ্যটি গণমাধ্যমে প্রেরণ করে থাকে। চাঁদপুরের গণমাধ্যম কর্মীগণও গুজব রোধে চাইলে তথ্য অধিদফতরের সহযোগিতা নিতে পারে।

মুক্ত আলোচনায় অংশ নেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাদের পলাশ, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, সাংবাদিক সালাহ উদ্দিন, মনোয়ার কানন, শরিফুল ইসলাম, রিয়াজ ফেরদৌস, মো. ইলিয়াস, নজরুল ইসলাম, ওয়াদুদ রানা, ফারুক আহমেদ, শাহরিয়ার পলাশ ও জেলা তথ্য অফিসার তপন চন্দ্র বেপারী।

বক্তাগণ সাংবাদিকতার মানোন্নয়নে পদক্ষেপ নেওয়া, সাংবাদিকদের ন্যুনতম যোগ্যতা নির্ধারণ, তরুন ও মেধাবীদের সাংবাদিকতায় সম্পৃক্ত করা, সাংবাদিকতায় শৃংখলা ফিরিয়ে আনা, তরুনদের উদ্যোক্তা বানাতে যথাযথ সাপোর্ট দেওয়া, তরুনবান্ধব ব্যবসায় নীতি প্রণয়ন, গণমাধ্যমে তরুণদের সাফল্যের গল্প তুলে ধরা প্রভৃতি বিষয়ের উপর জোর দেন। তারা বলেন, বিভিন্ন জেলা ও উপজেলায় মফস্বল সাংবাদিকদের পিআইডির মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করলে সাংবাদিকতার মানোন্নয়ন হবে।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, ৭১ এর আন্দোলনের উদ্দেশ্য ছিল স্বাধীনতা অর্জন আর ২৪ এর আন্দোলন হয়েছে সুশাসন প্রতিষ্ঠা আর অধিকার আদায়ের জন্য। সরকারের অঙ্গ হিসেবে আমরা সবাই সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছি। কাজের মধ্যে আমাদের ভুল-ত্রæটি হতে পারে। গণমাধ্যমের কাজ হলো ভয় ডরহীনভাবে সেসব ভুল তুলে ধরা, আমাদের খারাপ কাজের সমালোচনা করা। তাহলে সমাজ সঠিক পথে পরিচালিত হবে। তিনি বলেন, গণমাধ্যম যদি সঠিক তথ্য যথাযথভাবে তুলে না ধরে তাহলে রাষ্ট্র পিছিয়ে পড়বে। সমাজের অনগ্রসর মানুষদের না বলা কথা অনুক্ত থেকে যাবে। কাজেই গণমাধ্যমকে প্রকৃত সত্য তুলে ধরতে হবে। কেননা তাদের কণ্ঠস্বর অনেক দুর পর্যন্ত পৌঁছাতে পারে।

সভাপতি তার বক্তৃতায় গণমাধ্যমকে দায়িত্বশীল ভুমিকা পালনের আহ্বান জানান। এসময় তিনি সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, অর্ন্তবর্তীকালীন সরকারের মেয়াদে নিহত ও আহত সাংবাদিকদের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে ৫৪ লক্ষ টাকার বেশি অনুদান বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রবীন ও গুণী সাংবাদিকদেও জন্য অবসরভাতা ও সাংবাদিকতায় ফেলোশিপ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার এ বোর্ডে গড়ে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে...

আনোয়ারায় সড়ক পরিবহন আইনে তিন মামলায় ১১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্সবিহীন বিভিন্ন যানবাহনের চালকদের...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী গোলাম সারোয়ার খানকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...