শনিবার, ১৫ আগস্ট ২০২৬

মৃত্যুর ১১ দিন পর ছেলের বাবা হলেন ফায়ার ফাইটার নুরুল হুদা

অনলাইন ডেস্ক

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে দগ্ধ হয়ে মারা যান ফায়ার সার্ভিস কর্মী নুরুল হুদার। তার মৃত্যুর ১১ দিন পর আজ স্ত্রী আসমা খাতুন পুত্র সন্তানের জন্ম দিয়েছে।

সোমবার (৬ অক্টোবর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকের জন্ম হয়।

গত ২৪ সেপ্টেম্বর মারা যান দগ্ধ ফায়ার সার্ভিস কর্মী নুরুল হুদার মৃত্যু হলে ২৫ সেপ্টেম্বর সকালে ময়মনসিংহের গফরগাঁওয় উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামের নিজ বাড়িতে দাফন করা হয়। নুরুল হুদা টঙ্গী ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার পদে কর্মরত ছিলেন। তিনি চাকরিতে যোগ দেন ২০০৭ সালের ২৯ মার্চ। তিনি মা, বাবা, অন্তঃসত্ত্বা স্ত্রীসহ এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। নুরুল হুদার বাবার নাম আবুল মুনসুর। তিনি পেশায় একজন চামড়া ব্যবসায়ী। মৃত্যুর সময় নূরুল হুদা নিজের অন্তঃসত্ত্বা স্ত্রী আসমা খাতুন, ১০ বছরের মেয়ে নুসরাত নেহা ও ৩ বছরের এক ছেলে আবিদ হাসানকে রেখে যান।

স্বজনরা জানায়, ফায়ার সার্ভিস কর্মী নূরুল হুদার অন্তঃসত্ত্বা স্ত্রী আসমা খাতুনকে গতকাল দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর সঙ্গে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের লোকজনও সঙ্গে ছিলেন। চিকিৎসকরা পর্যালোচনা শেষে আজ সকাল সাড়ে ১০ টার দিকে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন আসমা খাতুন। এ সময় বিভাগীয় ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী, মোঃ ওয়্যার হাউজ ইন্সপেক্টররোকনুজ্জামান, স্টেশন অফিসার,মোঃ জুলহাস উদ্দিন,ফায়ারফাইটার মোঃ শাহজাহান মিয়া ও মোঃ আসাদুল হক উচ্চমান সহকারী ফাতেমা আক্তার, কম্পিউটার অপারেটর ফাতেমা আক্তার ফায়ার সার্ভিসের কর্মীরা পরিবারটির পাশে ছিলেন।

ফায়ার সার্ভিসের কর্মী নূরুল হুদার বাবা আআবুল মুনসুর বলেন, আমি ছেলে হারাইলাম, আমার ছেলের সন্তান জন্ম নিলো এতিম হয়ে। সে তার সন্তানকে দেখে যেতে পারলনা। আল্লাহ সকল পরিকল্পনাকারী তিনিই আমার নাতীকে দেখে রাখারবেন।

 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, গতকাল রোগী ভর্তি হওয়ার পর আজ সকালে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দিয়েছে। মা ও নবজাতক দুজনেই ভালো আছে। আজ দুপুরে হাসপাতালের পরিচালকসহ আমরা নবজাতক ও মায়ের খোঁজখবর নিয়ে এসেছি।

 

ময়মনসিংহ বিভাগীয় ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান আমি জানতে পারি শহীদ ফায়ার ফাইটার নুরুল হুদার স্ত্রীর যখন মৃধু ব্যাথা হচ্ছে। তখন স্টেশন অফিসার দেলোয়ার হোসেনের মাধ্যমে তার গ্রামের বাড়ী থেকে আমাদের এখানে নিয়ে আসি এবং আমার অফিসে রেখেই আমার একটা টিম হাসপাতালে পাঠাই সবকিছু নিশ্চিত করার পরেই আমি সাথে গিয়ে হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলামের মাধ্যমে ভর্তি করানো হয়। নুরুল হুদার স্ত্রীকে ভিআইপি মর্যাদা লেভার ওয়ার্ডে স্পেশাল একটা রুমের ব্যবস্থা করে এবং হাসপাতাল কতৃপক্ষ একটা টিম গঠন করে।টিমের মাধ্যমে আজ সকাল সাড়ে দশটার দিকে উনার অস্ত্রোপাচার সম্পন্ন হয়।হাসপাতাল কতৃপক্ষকে আমার ধন্যবাদ জানাই উনারা আমাদের শহীদ পরিবারে জন্য উধার হস্তে কাজ করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...