শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মিরসরাইয়ে প্রতিবাদ সভা

সাফায়েত মেহেদী,মিরসরাই

চট্টগ্রামের সীতাকুন্ডে সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মিরসরাইয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে প্রেসক্লাব চত্বরেএই কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।

দৈনিক আমার দেশ পত্রিকার মিরসরাই প্রতিনিধি, জ্যৈষ্ঠ সাংবাদিক নুরুল আলমের সভাপতিত্বে ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মিরসরাই প্রতিনিধি এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন সাংবাদিক দৈনিক আজাদীর মিরসরাই প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশ, সমকাল প্রতিনিধি বিপুল দাশ, ভোরের দর্পণ প্রতিনিধি আশরাফ উদ্দিন, মানবজমিন প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী, ইত্তেফাক প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ প্রতিনিধি এম আনোয়ার হোসেন, বণিকবার্তা প্রতিনিধি রাজু কুমার দে, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া, চ্যানেল এস প্রতিনিধি নাছির উদ্দিন, সংগ্রাম প্রতিনিধি ছায়েফ উল্লাহ, ইনকিলাব প্রতিনিধি ইমাম হোসেন, কালবেলা প্রতিনিধি আজিজ আজহার, সিভয়েস প্রতিনিধি ফিরোজ মাহমুদ, আজকের পত্রিকা প্রতিনিধি সাফায়েত মেহেদী, একুশে টেলিভিশন প্রতিনিধি ইকবাল হোসেন জীবন, প্রথম আলো প্রতিনিধি ইকবাল হোসেন, মোহনা টিভির প্রতিনিধি কামরুল ইসলাম, বাংলা টিভি প্রতিনিধি দিদারুল আলম, সিপ্লাস টিভির বাবলু দে, সময়ের কন্ঠস্বর প্রতিনিধি জাবেদ ভূঁইয়া, সাংবাদিক জাবেদ হোসাইন, আব্দুল মান্নান রানা, রবি করিম, কমল পাটোয়ারি বাচ্চু, শাখাওয়াত হোসেন সাকিব, ইব্রাহিম সহ বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

প্রতিবাদ সভায় সাংবাদিক হোসাইন জিয়াদ ও পারভেজের উপর ন্যাক্কারজনক হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত সময়ে গ্রেপ্তারের জোর দাবি জানানো হয়। বিভিন্ন সময় অন্যায়ের বিরুদ্ধে লেখনীর কারণে সাংবাদিক দম্পতি সাগর-রুনি সহ খুন হওয়া সকল সাংবাদিকদের খুনিদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এছাড়া সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...