শনিবার, ১৫ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে প্রবাসী মামাকে হত্যা, প্রধান আসামি ভাগিনা গ্রেপ্তার

সাফায়েত মেহেদী,মিরসরাই

চট্টগ্রামের মিরসরাই উপজেলার চাঞ্চল্যকর প্রবাসী হারুন হত্যা মামলার প্রধান আসামি ও নিহতের ভাগিনা শাহিন আলমকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নওগাঁ জেলার পত্নীতলা থানার মহেশপুর কদমকুড়ি এলাকায় র‍্যাব-৭ ও র‍্যাব-৫ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

আজ রোববার র‍্যাবের গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন জানান, প্রবাসী হারুন হত্যা মামলার পর থেকেই শাহিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শাহিনের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, নিহত মো. হারুন গত ৩০ এপ্রিল তিন মাসের ছুটিতে বিদেশ থেকে দেশে ফেরেন। দীর্ঘদিন ধরে পারিবারিক ও পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল তার পরিবারের মধ্যে। গত ৯ জুলাই বিকেলে বোনের ঘরের পানি তার উঠানে পড়া নিয়ে ভাগ্নে শাহিন আলমের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে শাহিন ও তার সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে হারুনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত হারুনকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে মিরসরাই থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা (মামলা নং-০৯, তারিখ ১৩ জুলাই ২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করেন।

নিহত হারুনের জেঠাত ভাই মো. আনোয়ার হোসেন বলেন, ‘শাহিনের গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরেছে। আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি। বাকি আসামিদেরও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি ।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান  বলেন, ‘র‍্যাবের সহযোগিতায় হত্যা মামলার প্রধান আসামি শাহিন আলমকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

র‍্যাব-৭ এর পক্ষ থেকে এ আর এম মোজাফফর হোসেন আরও বলেন, ‘চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর শাহিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নিতে তাকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...