শনিবার, ১৫ আগস্ট ২০২৬

চন্দনাইশে মানসিক ভারসাম্যহীন যুবক ৫ দিন ধরে নিখোঁজ 

চন্দনাইশ প্রতিনিধি  :

চট্টগ্রামের চন্দনাইশে সাজ্জাদ হোসেন বিজয় (২৫) নামে এক মানসিক ভারসাম্যহীণ যুবক ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে কাঞ্চনাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

এ ঘটনায় তার চাচা আবু তাহের (৫৮) চন্দনাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

নিখোঁজের চাচা আবু তাহের জানান, গত ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে তার ভাতিজা বাড়ী থেকে বের হয়ে অদ‍্যাবধি বাড়ী ফিরেনি।

পারিবারিক সূত্রে জানা যায়,তার বাবা মোহাম্মদ মোসলেম উদ্দিন ও একইভাবে প্রায় ২ বছর আগে পটিয়া উপজেলার হাইদগাঁওয়ের সাতগাঁওছিয়া দরবার শরীফের পাশ্ববর্তী একটি লাকড়ির পয়েন্ট থেকে রাত ৯ টার দিকে অপহরণ হয়ে এখনো আর বাড়িতে ফিরেনি। পরিবারের ধারণা অপহরণকারিরা হয়তো তাকে আর বাঁচিয়ে রাখেননি। নিখোঁজ মোসলেম একটি ব‍্যাংককে চাকরি করতেন। কিন্তু তার বাবার নিখোঁজের পর থেকে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে তার চাকরিটাও চলে যায়।

এদিকে, সন্তানেরও কোনো খোঁজ না পেয়ে ক্যান্সার রোগে আক্রান্ত মা ও দুই বোন চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...