মঙ্গলবার, ১২ মে ২০২৬

ক্ষতিকর কেমিক্যাল ও ফাঙ্গাসযুক্ত কেক, নাহার বেকারি-কাশবন, বিসমিল্লাহ ওরস বিরিয়ানিকে জরিমানা

চট্টগ্রাম নিউজ প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় খাবারে মেয়াদহীন রং ও ফাঙ্গাসযুক্ত দুর্গন্ধময় নষ্ট কেক বিক্রির অপরাধে নাহার ফুডস বেকারি এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল (কেওড়া জল ও গোলাপ জল) ব্যবহার করায় বিসমিল্লাহ ওরস বিরিয়ানি ও মেজ্জান নামের একটি প্রতিষ্ঠানসহ ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

অভিযানে নাহার ফুডস লাইভ বেকারিতে, ফাঙ্গাসযুক্ত দুর্গন্ধময় নষ্ট কেক বিক্রির জন্য সংরক্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, খাবারে মেয়াদবিহীন অজ্ঞাত রং ব্যবহার এবং পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ ও মূল্য না দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একইসঙ্গে নিষিদ্ধ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল (কেওড়া জল ও গোলাপ জল) ব্যবহার করে খাদ্যদ্রব্য তৈরি করায় বিসমিল্লাহ ওরশ বিরিয়ানি ও মেজ্জান নামক প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

কাশবন রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশ অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের জন্য ১০ হাজার টাকা ও ম্যানিলা হোটেলে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে অংশ নেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ, আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান।

জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র,...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায়...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ...

আরও পড়ুন

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।আজ ১১ মে (সোমবার) মোবাইল কোর্ট পরিচালনা...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল শুধু একজন কবিয়াল ছিলেন না। তিনি ছিলেন সমাজ-সভ্যতা বদলানোর একজন গভীর পর্যবেক্ষক। বাঙালির জাতি সত্তা...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার।তিনি বলেন, নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ,...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ আইয়ুব আলীকে (৫৫) হত্যা এবং অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা চেতনানাশক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে...