সোমবার, ১৭ আগস্ট ২০২৬

চট্টগ্রামে শুরু হলো যুব রেড ক্রিসেন্টের দুইদিনব্যাপী “১ম ফুটব্যাটেল টুর্নামেন্ট 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে যুব রেড ক্রিসেন্টের দুইদিনব্যাপী “১ম ফুটব্যাটেল টুর্নামেন্ট – ২০২৫”। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নগরীর বায়েজিদ থানাধীন টেক্সটাইল এলাকায় অবস্থিত এশিয়ান স্পোর্টস জোনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা।

চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক ক্রীড়া প্রতিযোগী অংশ নিচ্ছেন। ফুটবল এবং ব্যাডমিনটন—এই দুটি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে প্রতিযোগিতা। প্রথম দিনেই খেলোয়াড়, দলসমূহ ও রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে ভিন্নরকম উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি গোলাম বাকী মাসুদ বলেন, “যুব স্বেচ্ছাসেবকদের সামাজিক কাজের পাশাপাশি ক্রীড়া মনোভাব ও টিম বন্ডিং গড়ে তোলা অত্যন্ত প্রয়োজনীয়।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য এইচ.এম. সালাউদ্দিন ও নিজাম উল আলম খান, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এলামনাই সেক্রেটারি সাইফুল কাদের বিদ্যুৎ, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ.ন.ম তামজীদ, প্রশাসন-সংগঠন ও নিয়োগ প্রধান দীপ্ত ভট্টাচার্যসহ শতাধিক যুব স্বেচ্ছাসেবক, সিনিয়র স্বেচ্ছাসেবক ও প্রতিযোগী দলসমূহ।

“কিক ফর কাইন্ডনেস” স্লোগানকে সামনে রেখে উদ্বোধন ঘোষণা করা হয় এ টুর্নামেন্টের।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক...

আরও পড়ুন

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নুর আহমদ সড়কস্থ নাসিমন ভবন দলীয় কার্যালয়ে বিশেষ...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের...

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা বর্ষনে অতিরিক্ত পানিতে ক্ষতিগ্রস্থ আমনের বীজতলা, সবজি ক্ষেত, মৎস্য খামার ও পানের বরজ, লাম্পি রোগে...