মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মহেশখালীর দুর্গম পাহাড়ে র‍্যাবের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান: ধ্বংস ৫টি সন্ত্রাসী আস্তানা

এইচ.এম আকতার মিয়া, মহেশখালী

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে সন্ত্রাসীদের আস্তানায় বিশেষ অভিযান চালিয়েছে র‍্যাবের নেতৃত্বাধীন যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা এ অভিযানে ফকিরজুম পাড়া, আঁধার ঘোনা ও মিজ্জির পাড়ার গভীর পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের ৫টি টংঘর ধ্বংস করা হয়।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান জানান, এ অভিযানে র‍্যাবের পাশাপাশি নৌবাহিনী ও পুলিশ সদস্যরাও অংশ নেন।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে মহেশখালীর গহিন পাহাড়ে কয়েকটি সন্ত্রাসী গ্রুপ ঘাঁটি গড়ে তোলে ডাকাতি, খুনসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

অভিযানের আগের দিন, বুধবার, সন্ত্রাসীদের গুলিতে তিন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনার পরপরই সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় যৌথ বাহিনী।

অভিযানে সন্ত্রাসীদের আস্তানা থেকে ১০টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের অধিনায়ক জানান, এই অভিযান চলমান থাকবে এবং পাহাড়ি এলাকায় অপরাধ নির্মূলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...