মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

ঈদগাঁওতে গর্তের পানিতে শিশুর মৃত্যু 

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে অবৈধ ভাবে বালি উত্তোলনের গর্তে পড়ে মুনতাহা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃ’ত্যু হয়েছে।

ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গজালিয়া রাজঘাট এলাকায় বুধবার সকালে (১০ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার মোহাম্মদ সাগরের একমাত্র কন্যা।

‎জানা গেছে, প্রতিদিনের মতো খেলতে সকাল সাড়ে দশটায় বাড়ি থেকে বের হয় মুনতাহা। দীর্ঘ সময়েও ঘরে না ফেরায় উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। এক পর্যায়ে প্রতিবেশীরা দেখতে পান, হোছন মাঝির অবৈধ বালি উত্তোলনের গর্তে পানিতে ভাসছে মুনতাহার নিথর দেহ।‎তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন।

‎নিহত মুনতাহার বাবা মোহাম্মদ সাগর জানান, আমার মেয়ের জীবন কেড়ে নিয়েছে হোছন মাঝির অবৈধ বালি উত্তোলনের গর্ত। আমি এর ন্যায়বিচার চাই।

‎স্থানীয় সাদ্দাম হোসেন ক্ষো’ভ প্রকাশ করে বলেন,গত তিন বছর ধরে হোছন মাঝি প্রশাসনিক কোনো নিয়মনীতি তোয়াক্কা না করে এবং ফরেস্ট ডিপার্টমেন্টের কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সহায়তায় সরকারি রিজার্ভ জায়গা থেকে অবৈ’ধভাবে বালি উত্তোলন চালিয়ে যাচ্ছে।

‎ রাজঘাট বিট কর্মকর্তা শাহ আলম বলেন, বন বিভাগের আওতাধীন নয়। এটি তাদের খতিয়ানভূক্ত জমি।

‎স্থানীয় ইউপি সদস্য জুবায়েদ উল্লাহ জুয়েল বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘ’টনা। নিহ’ত পরিবারের পাশে আছি এবং অভিযুক্তদের বি’রুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সর্বোচ্চ সহায়তা করব।

‎তবে ‎ হোছন মাঝি কোনো মন্তব্য করতে রাজি হননি।

‎ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মছিউর রহমান বলেন, ঘটনা জেনেছি। শিশুর মরদেহ ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

‎আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

আরও পড়ুন

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে...