মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

পূনর্বাসন দাবি ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মিরসরাইয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সকালে (৯ সেপ্টেম্বর) উপজেলার মিরসরাই কলেজ রোডে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার আলাউদ্দিন কাদের। অভিযানে মিরসরাই কলেজ গেইট থেকে ফুটওভার ব্রিজ পর্যন্ত স্থায়ী ও অস্থায়ী শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া অপরিস্কার থাকায় আরাফাত হোটেলকে ভোক্তাধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় মিরসরাই পৌরসভার প্রধান সহকারী সাইফুল ইসলাম, সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র নাথ, কনজারবেন্সি ইন্সপেক্টর সজল চন্দ্র নাথ, কর নির্ধারক মাসুদুর রহমানসহ পৌরসভা, ভূমি ও মিরসরাই থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যবসায়িরা বলেন, আমরা পৌরসভাকে টাকা দিয়ে দোকান বসিয়েছি। প্রতিদিন বাজার ইজারাদারে টোল নিয়ে যাচ্ছে। কলেজ রোড়ে মূলত যানজট সৃষ্টি হয় ব্যাটারিচালিত রিকসার কারণে। আমরা চাই আমাদের পূনর্বাসন করা হোক। অন্যথায় পরিবার নিয়ে অনাহারে থাকতে হবে।

মিরসরাই পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্টেট আলাউদ্দিন কাদের বলেন, দীর্ঘ দিন ধরে মিরসরাই কলেজ গেইট এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছে কিছু অসাধু ব্যবসায়ী। ফুটপাত দখলের ফলে শিক্ষার্থীসহ জনসাধারণের চলাচল বিঘিœত হচ্ছে। জনস্বার্থে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

আরও পড়ুন

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে...