বুধবার, ১৯ আগস্ট ২০২৬

পরিবেশ ও প্রান্তিক মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের অভিনব উদ্যোগ

চট্টগ্রামে প্রথমবার চালু হলো “বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা”

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো “বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা” কর্মসূচি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর ২ নম্বর গেটে অবস্থিত বিদ্যানন্দ দাতব্য চিকিৎসালয়ে রবিবার (৭ সেপ্টেম্বর) এ কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

এই কর্মসূচির আওতায় প্রান্তিক জনগোষ্ঠী প্রাথমিকভাবে কুড়িয়ে আনা প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ, ওষুধ এবং ল্যাব টেস্ট সুবিধা পাবেন। ধীরে ধীরে অন্যান্য পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যও এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র নিজ হাতে পরিত্যক্ত প্লাস্টিকের বিনিময়ে কয়েকজন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। তিনি জানান, “বিদ্যানন্দ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশনকে বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা করে আসছে। আজকের এই অভিনব উদ্যোগ বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনায় রোল মডেল হয়ে থাকবে।”

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর মো. জামাল উদ্দিন বলেন, “অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার কারণে পরিবেশ দূষণ বাড়ছে, আর এতে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন প্রান্তিক জনগণ। অন্যদিকে তারা মৌলিক স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত। এই দুই সমস্যার সমাধানেই আমাদের ‘প্লাস্টিক কেয়ার’ প্রজেক্টের যাত্রা। এতে একদিকে পরিবেশ দূষণ কমবে, অন্যদিকে প্রান্তিক মানুষ স্বাস্থ্যসেবা পাবে এবং সচেতনতা বাড়বে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ ডা. মুজিবুর রহমান, শিশু বিশেষজ্ঞ ডা. নিউটন ঘোষ, মেয়রের একান্ত সচিব জিয়া উদ্দিন এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ প্রমুখ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...