বুধবার, ১৯ আগস্ট ২০২৬

দীর্ঘ ১৬ বছরের অনিয়ম দুর্নীতি এক বছরেই নির্মূল করা যাবে না : সমাজকল্যাণ উপদেষ্টা

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

সমাজকল্যাণ এবং শিশু ও মহিলা বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নির্বাচন যথা সময়ে হবে। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা করলে জনগণকে সরকারের পাশে দাঁড়াতে হবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ড. ইউনুসের নেতৃত্বে সরকার দেশ গঠনে কাজ করছে। দীর্ঘ ১৬ বছরের অনিয়ম দুর্নীতি এক বছরেই নির্মূল করা যাবে না। নতুন বাংলাদেশে শিশু ও মহিলাদের জন্য বর্তমান সরকার বিশেষভাবে কাজ করছে। অভিভাবকদের পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। আমাদের শিশুদেরকে যদি আমরা সঠিক পথে গড়ে তুলতে না পারি তাহলে আমরা বিশ্বের কাছে হেরে যাবো।

বাংলাদেশ কমার্স ব্যাংক লি. নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাসেদুল হাসান খান, সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের সভাপতি আক্তার হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরিক্ষায় অংশ নেওয়া ১৯৯ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

সমাজকল্যাণ উপদেষ্টা

নির্বাচনে কেউ বিশৃঙ্খলা করলে জনগণকে সরকারের পাশে দাঁড়াতে হবে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...