বুধবার, ১৯ আগস্ট ২০২৬

চবির আহত শিক্ষার্থীদের দেখতে পার্কভিউ হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে পার্কভিউ হাসপাতালে ছুটে গেলেন অন্তবর্তীকালীন সরকারের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি আহত শিক্ষার্থীদের শয্যাপাশে গিয়ে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় চিকিৎসকদের কাছ থেকে চলমান চিকিৎসা কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান তিনি।

পরিদর্শনকালে পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম স্বাস্থ্য উপদেষ্টাকে স্বাগত জানান এবং আহতদের চিকিৎসা পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে প্রয়োজনীয় সব চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে।

এ সময় স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর একান্ত সচিব (যুগ্মসচিব) ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বি, জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ সরকারের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা।

আহত শিক্ষার্থীদের অভিভাবকদের সান্ত্বনা দিয়ে নূরজাহান বেগম সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে মঙ্গলবার ১৮ আগস্ট থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ নারী চালক...