বুধবার, ১৯ আগস্ট ২০২৬

চকরিয়া উপজেলা ছাত্রদলের সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলা ছাত্রদলের আওতাধীন সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯ টার সময় চকরিয়ায় একটি অভিজাত রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উপরোক্ত কমিটিগুলো বিলুপ্ত করা হয়। তবে সংবাদ সম্মেলনে কমিটিগুলো বিলুপ্ত করার সময় চকরিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজাউল করিম ও সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমানের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য নিশ্চিত করা হয়।

চকরিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজাউল করিম বলেন, চকরিয়া উপজেলা ছাত্রদলের আওতাধীন সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি গুলো বিলুপ্ত করা হয়েছে। খুব শীঘ্রই নতুন কমিটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হচ্ছে বৃহৎ ছাত্র সংগঠন। তাই আমাদের চকরিয়া উপজেলা ছাত্রদলের অনেক নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে। আগামী ডাকসু নির্বাচনে চকরিয়া উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। ফলে ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল নির্বাচিত হবে বলে আমি আশা ব্যক্ত করি।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে চকরিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান বলেন, চকরিয়া উপজেলা ছাত্রদলের আওতাধীন সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি ইতিমধ্যে বিলুপ্ত করা হয়েছে। আমরা সকল ইউনিয়ন ও ওয়ার্ডে গিয়ে কর্মী সম্মেলন করে ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে যারা ভুমিকা রাখছে তাদের সমন্বয়ে প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ডে ছাত্রদলের কমিটি গঠন করা হবে।

চকরিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করার পর উপরোক্ত কমিটির আহবায়ক রেজাউল করিম ও সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান সংবাদ সম্মেলনের মাধ্যমে উপরোক্ত তথ্যাদি নিশ্চিত করেন।

আর এইচ /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...