সোমবার, ২৭ জুলাই ২০২৬

চকরিয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত আটক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ মোহাম্মদ জিশান ও মোহাম্মদ আব্দুল্লাহ নামে দুই ডাকাতকে আটক করা হয়েছে। 

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১০ টার সময় পৌরসভাস্থ চকরিয়া গ্রামার স্কুল এলাকা থেকে উক্ত ডাকাত গুলোকে আটক করা হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ রায় ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের তত্বাবধানে চকরিয়া থানার পুলিশের একটি চৌকস দল নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।

আটককৃত মোহাম্মদ জিশান চকরিয়া পৌরসভা সিকদার পাড়া এলাকার মৃত জালাল আহমেদের ছেলে এবং আটককৃত মোহাম্মদ আবদুল্লাহ চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকার মোহাম্মদ কালু ফকিরের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, উপরোক্ত আটককৃত ডাকাত দুইজনকে আটকের জন্য গতকাল রাত থেকে বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েছি। এছাড়া বিভিন্ন গোপন সংবাদ ভিত্তিতে অভিযান পরিচালনা করছি। গতকাল রাত অভিযান অব্যাহত রেখে আজ রাত ১০ টার সময় চকরিয়া গ্রামার স্কুল এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদেরকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, আজকের এ অভিযানে সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ রায় স্যার অনেক সহযোগিতা করেছে। তার বিচক্ষণতায় আমাদের এই বিশেষ অভিযান সফল হয়ে। এছাড়া আটককৃত এ ডাকাত দুইজনের বিরুদ্ধে থানায় ৫/৬ টা করে ডাকাতি মামলা রয়েছে। আগামীকাল আটককৃত এ ডাকাতগুলোকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...