বুধবার, ১৯ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে মাইলফলক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) দায়িত্ব গ্রহণের পর নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বন্দর সচিব ওমর ফারুক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনাকারী চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিজেএল) এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিষ্ঠানটি আগস্ট মাসে দুটি মাইলফলক গড়ার মাধ্যমে দেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বারকে আরও কার্যকর ও গতিশীল করে তুলেছে।

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড এনসিটির কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়, গত ৭ জুলাই থেকে এনসিটির ২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থ পরিচালনার দায়িত্ব নেয়ার পর থেকে টার্মিনালে দৃশ্যমান পরিবর্তন আসে। সিডিজেএল-এর দক্ষ ব্যবস্থাপনা ও অভিজ্ঞ জনশক্তির কারণে জাহাজ আগমন, কনটেইনার ডেলিভারি, কনটেইনার আউটগ্রহণ এবং গেট অপারেশনের প্রতিটি পর্যায়ে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। দেশের সামগ্রিক কার্যক্রমে নিরবচ্ছিন্ন গতি নিশ্চিত করেছে এই প্রতিষ্ঠান।

দুটি মাইলফলক নিয়ে বলা হয়েছে, ২৮ আগস্ট ২০২৫ এনসিটিতে একদিনে ৫ হাজার ১৯ টিইইউস (বিশ একক কনটেইনার) হ্যান্ডলিং করে রেকর্ড গড়ে সিডিডিএল। এর তিনদিন পর, ৩১ আগস্ট আগের রেকর্ড ছাড়িয়ে এনসিটিতে একদিনে ৫ হাজার ৬১ টিইইউস হ্যান্ডলিং করে বন্দরের ইতিহাসে আরেকটি মাইলফলক অর্জন করে।

বন্দর সূত্রে জানা যায়, আগস্টে এনসিটিতে মোট ৭৫ হাজার ৫৭৮টি কনটেইনার বক্স হ্যান্ডলিং হয়েছে, অর্থাৎ ১ লাখ ২২ হাজার ৫১৭ টিইইউস, যা চট্টগ্রাম বন্দরের ইতিহাসে এক মাসের কনটেইনার হ্যান্ডেলিং রেকর্ড।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...