বুধবার, ১৯ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ: ১ হাজার জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় নামে-বেনামে প্রায় ১ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

তিনি জানান, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হাটহাজারী থানায় মামলা দায়ের করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতরের প্রধান বাদী হয়ে দায়েরকৃত মামলায় নাম উল্লেখ করে ৯৮ জন এবং অজ্ঞাতনামা আরও ৮০০ থেকে ১ হাজার জনকে আসামি করা হয়েছে।

এছাড়াও সংঘর্ষের সময় নিরাপত্তা দফতর থেকে লুট হওয়া দেশীয় অস্ত্রের ব্যাপারে আলাদাভাবে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় এক দারোয়ানের সঙ্গে এক ছাত্রীর তর্কাতর্কিকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত ঘটে। পরে তা দ্রুতই রূপ নেয় বড় ধরনের সংঘর্ষে। এতে উভয় পক্ষের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে। আহত হয়েছেন স্থানীয় কয়েকজন গ্রামবাসীও।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এমন সহিংসতা কখনোই কাম্য নয় এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার পর থেকে ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে। চলমান পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...