বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বাঁশখালীতে হাজারো মানুষের উল্লাসে জশনে জুলুস পালিত

বাঁশখালী প্রতিনিধি

ঈদে মিলাদুন্নবী (সা:) র জুলুস চলতেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে’ এমন মধুর কণ্ঠে হাম-নাত আর দরুদ মুখর পরিবেশে চট্টগ্রামের বাঁশখালীতে হাজারো মানুষের উল্লাসে সর্ববৃহৎ জশনে জুলুসে পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী পালিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় আহলে সুন্নাত ওয়াল জমা’আত , গাউসিয়া কমিটি বাংলাদেশ কাথরিয়া শাখা ও আল্লামা গাজী শেরে বাংলা (রহ.) স্মৃতি সংসদের উদ্যোগে উপজেলার কাথরিয়া ইউনিয়নে এ জশনে জুলুস পালিত হয়।

এ সময় জশনে জুলুসে হাজার হাজার মানুষ পায়ে হেঁটে ও গাড়ি নিয়ে কাথরিয়ার চুনতি বাজার জমায়েত হয়। পরে সেখান থেকে একটি র‍্যালি বের হয়ে কাথরিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগমারা অলিশাহ (রহ.) সুন্নিয়া দাখিল মাদ্রাসা মাঠে জমায়েত হয়ে মিলাদ মাহফিল ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

এদিন জশনে জুলুসের র‍্যালি ও মিলাদ মাহফিল থেকে বিশ্ব মানবতার শান্তির দূত হযরত মুহাম্মদের (সা.) সম্মানে দরুদে সালাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার প্রতিধ্বনি ছড়িয়ে দেওয়া হয়। এ সময় জশনে জুলুসে সর্বস্তরের সুন্নী জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র-সমাজসহ বিভিন্ন স্তরের জনসাধারণ অংশ নেন।

এ সময় র‍্যালি শেষে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন, ‘ছোবহানিয়া আলিয়া মাদ্রাসার সাবেক মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা আব্দুল মালেক আশরাফি, মাওলানা নেছার উদ্দিন মুনিরী, মাওলানা আবদুর রহমান, গাউছিয়া কমিটি বাংলাদেশ কাথরিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী, বাগমারা অলিশাহ (রহ.) সুন্নিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুর রহমান, সার্জেন্ট নুর হোসাইন, বোয়ালখালী সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রহমান প্রমুখ।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় গাছ পড়ে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আগামী ১ মে শুক্রবার, রাত ৯টা ২৫ মিনিটে...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...