বুধবার, ১৯ আগস্ট ২০২৬

“ধানের শীষের জোয়ার কেউ ঠেকাতে পারবে না: আমির খসরু”

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশের মানুষ ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচন ঠেকানোর যেকোনো চেষ্টা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার শামিল।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নগর বিএনপি আয়োজিত র‌্যালী-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমির খসরু বলেন, “কেউ বিজয়ী হতে পারবে না বলে যদি নির্বাচন বন্ধ করতে চায়, তবে তা দেশের মানুষের সাংবিধানিক অধিকার হরণ করা হবে। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং মানুষ প্রস্তুত।”

তিনি আরও বলেন, বিএনপির প্রধান কাজ হলো দেশে গণতন্ত্র ও জনগণের মালিকানা ফিরিয়ে আনা। এরপর অর্থনীতি শক্তিশালী করা, মানুষের জীবনমান উন্নয়ন, বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও শিক্ষা নিশ্চিত করা, দক্ষ কর্মজীবী তৈরিতে বিনিয়োগসহ ব্যাংকিং ও শেয়ারবাজার সংস্কারে কাজ করবে দল। এ বিষয়ে ইতোমধ্যে বিএনপির উন্নয়ন রূপরেখা চূড়ান্ত করেছেন তারেক রহমান।

খসরু বলেন, “দেশে এখন ধানের শীষের জোয়ার। এই জোয়ার কেউ ঠেকাতে পারবে না। বিএনপি দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ও উন্নয়ন দর্শনের কারণেই।”

সমাবেশে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমানসহ শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে একটি র‌্যালী নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...