বুধবার, ১৯ আগস্ট ২০২৬

চন্দনাইশে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ : স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পলাতক

চন্দনাইশ প্রতিনিধি  

চন্দনাইশে শ্বশুরবাড়ি থেকে টাকা না পেয়ে নিজ অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে । নিহত গৃহবধুর নাম মুক্তা আক্তার (২৬)।

গত রবিবার রাতে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ পলিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ মুক্তা আক্তার উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাশিমপুর ভান্ডারী পাড়া এলাকার মো. নাছির উদ্দিনের কন্যা বলে জানা গেছে।

বেধম মারধরের পর তাকে ওষুধ খাইয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ভিকটিম মুক্তার পরিবারের। খবর পেয়ে ওইদিন রাত ১১টার দিকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে চন্দনাইশ থানা পুলিশ।

ঘটনার পরপর নিহতের স্বামী মো. পারভেজ (৩৬) ও শাশুড়ি জাহানারা খাতুন (৫৪) পলাতক রয়েছেন।

নিহত মুক্তা আক্তারের চাচাতো ভাই সাজ্জাদ হোসেন বলেন, বিগত ৬ বছর পূর্বে আমার চাচাতো বোন মুক্তার সাথে প্রবাসী মো. পারভেজের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর তার স্বামী দুবাই চলে যায়। তাদের সংসারে আড়াই বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। গত ৩ মাস আগে মুক্তার স্বামী দুবাই থেকে দেশে আসে। বর্তমানে মুক্তা তিন মাসের অন্তঃসত্ত্বা। তার স্বামী পারভেজ প্রায় সময় প্রবাসে কষ্টে আছেন দাবি করে আমার চাচার কাছ থেকে বিভিন্ন সময়ে ৩ লাখ ৫০ হাজার টাকা নেয়। সম্প্রতি সে বাড়ীতে এসে বাড়ী নির্মাণের জন্য আরো ৫ লাখ টাকা দাবি করে। তাকে আর টাকা দিতে পারবেনা বলার পর আমার বোনের উপর নেমে আসে অমানবিক নির্যাতন। স্বামী ও শাশুড়ি মিলে মুক্তাকে নির্যাতন ও মারধর শুরু করে।

মারধরের একদিন পর স্বামী ও শাশুড়ি মিলে আমার চাচাতো বোনকে সুস্থ হওয়ার জন্য কিছু ট্যাবলেট খেতে দেন। সেগুলো খাওয়ার পর সে আরও বেশি অসুস্থ হয়ে পড়লে আমাদেরকে খবর দেয় তার শ্বশুরবাড়ির লোকজন। তার অবস্থা বেগতিক দেখে আমরা তাকে দ্রুত দোহাজারী হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুক্তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে তাকে এ্যাম্বুলেন্সে করে চমেক হাসপাতালে নেওয়ার পথে রওশনহাট বিজিসি ট্রাস্ট হাসপাতাল এলাকায় পৌঁছলে সে মারা যায়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেন তারা।

নিহতের পিতা নাছির উদ্দিন জানান, আড়াই বছরের নাতির কথা ভেবে মেয়ের উপর চলা নির্যাতন ও অবিচারগুলো মুখ বুঝে সহ্য করেছি। জামাইয়ের চাহিদা মতো টাকাও দিয়েছি। সম্প্রতি মেয়ের জামাই বিদেশ থেকে এসে আবারো ৫ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে মেয়ের জামাই ও শাশুড়ি মিলে তাকে ব্যাপক মারধর করে। এবং এক পর্যায়ে আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত‍্যা করে।তিনি এ ঘটনার জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এদিকে নিহত মুক্তার স্বামী, শ্বাশুড়ি পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভিকটিম মুক্তা আক্তারের পিতা নাসির উদ্দীন বাদি হয়ে নিহতের স্বামী মো. পারভেজ, শ্বশুড় সোলাইমান ও শাশুড়ি জাহানারা খাতুনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...