বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মাছ ধরাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড: ১৪ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আনোয়ারায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আহামদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের উখিয়া থানার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের আগস্টে আনোয়ারা উপজেলার পশ্চিম সিংহরা দাশের ভিটা এলাকায় খালে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধ বাধে। এ সময় প্রতিপক্ষের হামলায় আবদু শুক্কুর (৫৫) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি ওই গ্রামের বাসিন্দা এবং জমি বেচাকেনার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

ঘটনার পর শুক্কুরের পরিবার আনোয়ারা থানায় হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সম্প্রতি চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রোজিনা খান মামলার রায় ঘোষণা করেন। তাতে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—আহামদ মিয়া, মো. ইলিয়াছ, নুরুল আবছার, মো. রফিক ও মো. সোলায়মান। তাদের মধ্যে আহামদ, ইলিয়াছ ও নুরুল আবছার তিন ভাই। রায় ঘোষণার সময় ইলিয়াছ ও আবছার আদালতে উপস্থিত ছিলেন, তবে আহামদ, রফিক ও সোলায়মান পলাতক ছিলেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “আমাদের একটি চৌকস টিম কক্সবাজার থেকে আসামিকে গ্রেফতার করেছে। তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...