রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

চবিতে সংঘর্ষে প্রায় ২শতাধিক শিক্ষার্থী আহত, ২ জন আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামে দুইদিন ধরে চলা সংঘর্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২০০ শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এর মধ্যে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।

রোববার সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ৭৮ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে, ১০০ জন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে এবং ২২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত শিক্ষার্থীদের বেশিরভাগের মাথায় আঘাত লেগেছে, তবে অনেকের পিঠ, বুক ও হাতেও জখম রয়েছে। চমেক হাসপাতালে আহতরা ২৫, ২৬, ২৭ ও ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি আছেন।

আইসিইউতে ভর্তি থাকা দুই শিক্ষার্থীর একজন ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র নাইমুর রহমান, যিনি ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন। অপরজন পার্কভিউ হাসপাতালে রয়েছেন।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানিয়েছেন, হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, হাটহাজারী থেকে একটি ট্রাকে করে দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় আওয়ামী লীগ সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালিয়েছে। এছাড়া বিএনপি নেতা উদয় কুসুম বড়ুয়া হামলায় উস্কানি দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা চবি প্রশাসন ও সেনাবাহিনীর ব্যর্থতাকেও দায়ী করেছেন।

চবি’র শিক্ষার্থীরা জানান, শনিবার রাত ও রোববার দুপুরে হাটহাজারী বাজার থেকে চাপাতি, দা, কিরিচ, বঁটি ও রামদা নিয়ে অপরিচিত সন্ত্রাসীরা হামলা চালায়। শিক্ষার্থীরা ধানি জমিতে তাড়া করা, বাসা থেকে বের করা এবং ছাদে নিয়ে গিয়ে পিটিয়ে আহত করা হয়েছে।

জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আহতদের চিকিৎসা নিশ্চিত করতে জেলা সিভিল সার্জন ও হাসপাতাল কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

চট্টগ্রাম নিউজ/আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মন্তব্য...

আরও পড়ুন

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ ফুটবল প্রতিযোগিতা আজ রবিবার কলেজ মাঠে ফাইনাল খেলার মাধ্যমে শেষ হয়েছে।সমাপনী খেলায় হামজা চৌধুরী হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আত্মসাৎ করার অভিযোগে রুবেল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবনা নিয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, গতকালকে এ বিষয়ে রেলপথমন্ত্রী...