মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

শুধু মেধাবী শিক্ষার্থী তৈরি করলে হবে না, তাদের দেশে ধরে রাখতে হবে : মেয়র ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শুধু মেধাবী শিক্ষার্থী তৈরি করলেই হবে না, তাদের দেশে ধরে রাখতে হলে জীবনমান উন্নয়নে সরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা স্থানীয় সমস্যার সমাধান উদ্ভাবন ও মানুষের জীবনমান উন্নয়নে উদ্যোগী হলে দেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে উঠবে।তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য চট্টগ্রামকে ক্লিন, গ্রীন, হেলদি ও নিরাপদ সিটি হিসেবে গড়ে তুলতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমানে চসিকের ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৬৫ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষার মাধ্যমে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে তারা ভবিষ্যতে চট্টগ্রাম ও সর্বোপরি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য শিক্ষা খাতে বিনিয়োগ অব্যাহত রাখব।

তিনি বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় নগরীর প্রবর্তক মোড়স্থ সাম্পান রেস্তোরাঁ মিলনায়তনে টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রাম আয়োজিত এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উৎসাহমূলক উপহার তুলে দেন। তাছাড়া সংগঠনের সদস্য সদ্য প্রয়াত নাসিরুল আলমের পরিবারকে আর্থিক সহায়তা ও টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশনকে সার্বিক সহযোগিতার ঘোষণা দেন।

তিনি বলেন, শিক্ষা এমন একটি ক্ষেত্র, যেখানে বিনিয়োগ করলে একটি আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব। প্রতি মাসে চসিককে ছয় থেকে আট কোটি টাকা শিক্ষা খাতে ব্যয় করতে হয়, যা আসলে ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ।

মেয়র বলেন, অনেক মেধাবী শিক্ষার্থী বিদেশে গিয়ে আর ফিরে আসে না। এতে দেশ তাদের মেধা ও দক্ষতা থেকে বঞ্চিত হয়। তাই দেশের জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগ আরও বাড়াতে হবে, যাতে তারা দেশের ভেতরেই নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে আগ্রহী হয়। তাই শিক্ষার্থীদের জন্য গবেষণা ও উদ্ভাবনী কাজে সুযোগ বাড়াতে হবে। স্থানীয় সমস্যার স্থানীয় সমাধান বের করার মাধ্যমে দেশের উন্নয়নে তরুণ সমাজকে যুক্ত করতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের কৃতিত্ব শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি তাদের চরিত্র গঠনের সূচনা। আগামী দিনের সঠিক পথ বেছে নিতে নৈতিকতা ও দায়িত্ববোধই হবে তাদের আসল পরিচয়। এখন থেকেই জীবনের উদ্দেশ্য স্থির করে সমাজ ও দেশের কল্যাণে এগিয়ে যেতে হবে।

এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম চৌধুরী মন্জু, সাবা ডিস্ট্রিবিউশনের কর্নধার লায়ন মো. আমান উল্লাহ, এশিয়ান স্পেশালাইজ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন আলহাজ্ব সালাউদ্দীন আলী। স্বাগত বক্তব্য রাখেন টিসিজেএ সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী। বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি এনামুল হক, সহ সভাপতি মো. আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন।

সংগঠনের সভাপতি সাজীব তাঁর বক্তব্যে বলেন, এসোসিয়েশনের সদস্যদের সন্তানেরা যেন সবসময় পড়াশোনায় মনোযোগী থাকে এবং সমাজের কল্যাণে কাজ করে—এটাই তাদের প্রত্যাশা।

সম্মাননা প্রাপ্ত শিক্ষার্থীরা, এই অর্জন তাদের আগামীর পথচলায় অনুপ্রেরণা যোগাবে। তারা অভিভাবক, শিক্ষক ও সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, সিটি মেয়রের এপিএস মারুফুল হক চৌধুরী ও জিয়াউর রহমান জিয়া, টিসিজেএ সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু, অর্থ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসু দেব, দপ্তর সম্পাদক মোঃ পারভেজ রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য যথাক্রমে মোঃ নুর হাসিব ইফরাজ, মোঃ সাইফুল ইসলাম, রবিউল হোসেন টিপু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

আনোয়ারায় ছেলের হাতে মা-বাবা খুন

আনোয়ারা উপজেলায়  ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর নিজের ঘর থেকে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার জন্য একটি যথাযথ কর্তৃপক্ষ থাকা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির...

বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে হওয়া শতকোটি টাকার লেনদেন, অনিয়ম-দুর্নীতি ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ভেঙে দিয়ে এবার নামমাত্র খরচে সরাসরি ফিফা থেকে ২০২৬ বিশ্বকাপের মিডিয়া...

‘ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের সরকারের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে’

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বন্যায় এ অঞ্চলের কৃষক ও ডেইরি খামারিরা ক্ষতির মুখে পড়েছেন। সরকার সবসময় ক্ষতিগ্রস্ত...