চট্টগ্রামের পটিয়ায় উপজেলায় সেফটি ট্যাংকে কাজ করতে নেমে নাজিম এবং তারেক নামে দুই শ্রমিকের মৃত্যু।
মঙ্গলবার (২৬ আগস্ট)আশিয়া ইউনিয়নের দক্ষিণ আশিয়া আলী আহমেদ ডিলারের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ট্যাংকির ভেতরে কাজ করার সময় শ্বাসরোধ হয়ে তারা অজ্ঞান হয়ে যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয় তাদের মৃতদেহ উদ্ধার করে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেছে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
আর এইচ /
