“যুব শক্তি দেশের শক্তি, গড়বো সমৃদ্ধ আগামী” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ আগস্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে মহালছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য যুব র্যালি ও আলোচনা সভা।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং মহালছড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানিক লাল চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, মহালছড়ি থানার এসআই শফিকুল ইসলাম, মহালছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, উদ্যোক্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ খালেদ মাসুদ সাগরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, যুব সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা যুব সমাজকে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার প্রধান শক্তি হিসেবে উল্লেখ করে সৎ, দক্ষ ও সৃজনশীল হয়ে সমাজ গঠনে অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে সনদপত্র ও ঋণ বিতরণ করা হয়।
চট্টগ্রাম নিউজ/ এসডি/
