শনিবার, ২২ আগস্ট ২০২৬

চট্টগ্রামে বিএনপির বিজয় র‌্যালি পূর্ব সমাবেশে আমীর খসরু

“দেশের মানুষ ধানের শীষের পক্ষের শক্তি”

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বিজয় র‌্যালি পূর্ব এক বিশাল জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “আজকের জনসভা প্রমাণ করে দেশের মানুষ ধানের শীষের পক্ষে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে মানুষ নতুন বাংলাদেশ গড়তে চায়।”

বুধবার (৬ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

সমাবেশ শেষে আমীর খসরুর নেতৃত্বে একটি বিশাল বিজয় র‌্যালি নিউ মার্কেট মোড় থেকে শুরু হয়ে কোতোয়ালি মোড়, লালদিঘী, বক্সিরহাট, আন্দরকিল্লা, চেরাগি মোড় হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। পরিচালনা করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুন অর রশীদ, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, আবুল হাশেম বক্কর, আবু সুফিয়ান, হুম্মাম কাদের চৌধুরী, তরিকুল ইসলাম তেনজিং ও আলহাজ্ব ইদ্রিস মিয়া।

বক্তব্যে আমীর খসরু বলেন, “আমরা গণতন্ত্রের পথে হাঁটছি। গত ১৬ বছর ধরে ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার লড়াই করে যাচ্ছি। এখন নির্বাচন সামনে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “বিএনপিতে শৃঙ্খলা ভঙ্গকারীদের কোনো জায়গা নেই। ইতোমধ্যে ৫-৬ হাজার বিশৃঙ্খল কর্মীকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি চায় সুশৃঙ্খল ও সহনশীল রাজনীতি। ভাইয়ের রাজনীতি নয়, শুধুই বিএনপির রাজনীতি চলবে।”

জনগণের উদ্দেশে খসরু বলেন, “আমাদের প্রতিশ্রুতি— আগামী দিনে ১৮ মাসে এক কোটি চাকরি সৃষ্টি, বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমানো। অর্থনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সবার অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

প্রধান বক্তা মাহবুবের রহমান শামীম বলেন, “শেখ হাসিনা গণহত্যাকারী। তাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। নির্বাচন আসন্ন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে। জনগণের রায়ে তারেক রহমান ইনশাআল্লাহ পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।”

বিশেষ অতিথি ডা. শাহাদাত হোসেন বলেন, “৫ আগস্ট হচ্ছে শেখ হাসিনার পতনের দিন। বিএনপির নেতৃত্বে জনগণ ভোটের অধিকার ফিরে পাবে, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা পাবে।”

ব্যারিস্টার মীর হেলাল বলেন, “তারেক রহমান নির্বাচনের ডাক দিয়েছেন। ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষই ক্ষমতায় আসবে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...