সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

দুবাইয়ের আজমানে চকরিয়ার যুবকের আত্নহত্যা

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

সংযুক্ত আরব আমিরাত দুবাই আজমানে গলায় রশি দিয়ে মোহাম্মদ আলমগীর (৩০) নামে চকরিয়ার এক যুবক আত্মহত্যা করেছে। 

বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টার সময় বাসার পরিত্যক্ত একটি কক্ষে এ ঘটনা ঘটে।

জানা যায়, পারিবারিক নানা কলহের জেরে সে আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে।

নিহত মোহাম্মদ আলমগীর চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ১নং ওয়ার্ডের টোডাপাড়া এলাকার বেলাল উদ্দিনের ছেলে। নিহত মোহাম্মদ আলমগীর এক ছেলে ও এক মেয়ের জনক।

প্রবাসী আলমগীর দীর্ঘ তিন বছর ধরে দুবাইয়ের আজমানে দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি সেখানে দর্জি ডিজাইন মাস্টার হিসেবে ব্যবসায়ী মহলে পরিচিতি ছিলেন।

চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউপির ১ নং ওয়ার্ডের সদদ্য মোহাম্মদ আলমগীর বলেন, আমার ওয়ার্ডের একজন যুবক দুবাইয়ের আজমানে আত্নহত্যা করেছে। এটা খুব দু:খজনক। নিহতের স্ত্রীর দাবি, তার পিতা-মাতার সাথে তিনি আত্নহত্যা করেছে। তবে নিহতের পিতা-মাতার দাবি হচ্ছে, আমাদের ছেলের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো। সে কেন আমাদের সাথে অভিমান করে আত্নহত্যা করবে? তারা আরো দাবি করেন, আমাদের ছেলে তার স্ত্রীর সাথে মোবাইলে কথা বলা অবস্থায় গলায় রশি দিয়ে আত্নহত্যা করে।

ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর আরো বলেন, নিহত মোহাম্মদ আলমগীরের মরদেহ দেশে আনার জন্য পারিবারিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাকে দেশে আনতে হলে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে নিহতের পরিবার।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লংগদুতে মৃত হাতির শুঁড়-পা কেটে নিল দুর্বৃত্তরা

রাঙামাটির লংগদু উপজেলায় মারা যাওয়া একটি বন্য হাতির শুঁড়...

নাইক্ষ্যংছড়িতে প্রায় দশ হাজার পিস ইয়াবাসহ চালক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ কৌশলে সিএনজির ভেতরে লুকিয়ে রাখা...

বিএনপি নেতাকে চড় মারা সেই কলেজ শিক্ষিকা সাময়িক বরখাস্ত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মারামারির ঘটনায়...

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১)...

আরও পড়ুন

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি করে হত্যার মামলার এজাহারভুক্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) রাতে রাউজান থানাধীন...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) উপজেলার পূর্ব সুয়াবিল ভাঙাদীঘির পাড় এলাকার রফিক...

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে (১৭) নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে ফেলে নির্মমভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি অনিক...