শনিবার, ২২ আগস্ট ২০২৬

“জুলাই ঘোষণাপত্র অসম্পূর্ণ, জনআকাঙ্ক্ষার প্রতিফলন নেই: জামায়াত

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

জুলাই ঘোষণাপত্রকে ‘অসম্পূর্ণ ও গণমানুষের প্রত্যাশা প্রতিফলিত হয়নি’ উল্লেখ করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার (৬ আগস্ট) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

ডা. তাহের বলেন, “মঙ্গলবার (৫ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে ২৮ দফার জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করেছেন, সেটি একটি অপূর্ণ বিবৃতি। এতে গণমানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও রক্তক্ষয়ী সংগ্রামের প্রতিফলন ঘটেনি। ১৯৪৭ সালের আজাদী, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর, ২৮ অক্টোবরের ঘটনার কোনো উল্লেখ নেই। এমনকি আলেম-ওলামা, মাদ্রাসা শিক্ষক, ছাত্র, প্রবাসী এবং অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার কথাও উপেক্ষা করা হয়েছে, যা ইতিহাসের প্রতি চরম অবিচার।”

তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট ছিল ৯ দফা, যা এক দফায় রূপান্তরিত হয়েছিল—তাও ঘোষণাপত্রে এড়িয়ে যাওয়া হয়েছে।”

জামায়াতের এই সিনিয়র নেতা অভিযোগ করেন, ঘোষণাপত্রে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গৃহীত ১৯টি বিষয়ের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ প্রণয়নের সিদ্ধান্তের কথাও উপেক্ষিত। “ঘোষণাপত্রে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত না করে তা ভবিষ্যৎ সরকারের হাতে তুলে দেওয়ায় হাজার হাজার শহিদের আত্মত্যাগকে অমর্যাদা করা হয়েছে,” মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “জামায়াত নির্বাচনের সময়সীমা (ডিসেম্বর-জুন) শর্তসাপেক্ষে সমর্থন দিলেও প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই সময়সীমা ঘোষণা করেছেন, যা গ্রহণযোগ্য নয়। তবে জাতীয় স্বার্থে নির্বাচনের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াত।”

তিনি আরও দাবি করেন, নির্বাচনের উপযোগী পরিবেশ এখনো তৈরি হয়নি। “বর্তমান সরকারকে জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনি ভিত্তি প্রদান করতে হবে। প্রয়োজনে অধ্যাদেশ, এলএফও বা গণভোটের মাধ্যমে তা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।”

সংবাদ সম্মেলনের শেষদিকে তিনি বলেন, “আপামর জনতা এই ঘোষণাপত্র থেকে যে আশা করেছিল, তা পূরণ হয়নি। শহিদ পরিবার, আহত, এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। অবিলম্বে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করতে হবে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

আরও পড়ুন

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...