শনিবার, ২২ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা পাচারকালে তিনজন সহ আটক -৬

নাজিম উদ্দীন রানা,লোহাগাড়া

লোহাগাড়ায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজা পাচারকালে তিনজনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।

এ সময় আটককৃতদের কাছ থেকে ২ হাজার ১শত পিচ ইয়াবা,৫০কেজি গাঁজা উদ্ধার সহ পাচার কাজে ব্যবহৃত দুটি গাড়ি ও জব্দ করা হয়।

বুধবার (৬ আগষ্ট) ভোর ৬ টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এবং আধুনগর বাজারে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক আব্দুল করিম(৩৫), কক্সবাজার টেকনাফ সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া কচুবনিয়া জামে মসজিদের পাশে মৃত বাঁচা মিয়ার পুত্র। তার কাছ থেকে গাড়ীর পিছনের সিটে রক্ষিত অবস্থায় ২১ শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

অপর গাঁজাসহ ধৃত আসামি মো: নুরুন্নবী (৪৬) (ড্রাইভার), সে চট্টগ্রামের জোরার গঞ্জ থানার দক্ষিণ অলি নগরের ৫ নং ওয়ার্ড এলাকার আবু আহমদের পুত্র।

গাঁজাসহ ধৃত অপরজন হলেন শেখ আলম(৩৫)(হেলপার), সে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ইছাখালি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উত্তর ভুঁইয়া পাড়ার খুরশিদ আলমের পুত্র। ট্রাকে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২৫টি পোটলায় মোট ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।

থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নির্দেশনায় থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেনের নেতৃত্বে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট অফিস এলাকায় একটি প্রাইভেট থামিয়ে তল্লাশি চালানো হয় এবং আধুনগর বাজার এলাকায় ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করা হয়। গাড়ি দুটিও জব্দ করা হয়।

এ ছাড়া লোহাগাড়া থানা পুলিশের নিয়মিত অভিযানে একজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা, একজন ছিনতাইকারী ও সন্দেহজনক আরও একজনকে আটক করা হয়।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা পাচারকালে একজন গাঁজাসহ দুইজন এবং অপরাপর আরও তিনজনসহ মোট ৬ জনকে আটক করা হয়, দুটি গাড়ি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষ করে আদালতে প্রেরন করা হয়েছে বলে ও জানান তিনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

আরও পড়ুন

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...