শনিবার, ২২ আগস্ট ২০২৬

বাঁশখালীতে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে মাদকের টাকা না পেয়ে দুলাল রুদ্র (৫৮) নামে এক বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। 

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাঁশখালীর চাম্বল ইউনিয়নের ৯নং ওয়ার্ড রুদ্রপাড়ায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার পরপরই অভিযুক্ত মাদকাসক্ত ছেলে তপন রুদ্র (২০) কে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘নিহত দুলাল রুদ্র স্থানীয় মানুষের জমিতে কৃষি কাজ করে সংসার চালাতেন। বেকার ছেলের পকেট খরচ চালাতে পারতেন না তিনি। মাদকাসক্ত ছেলে আগে স্থানীয় সেলুনে কাজ করলেও কাজ হারিয়ে দীর্ঘদিন বেকার ছিলেন। ঘরে প্রায়শই বাবা-ছেলের মধ্যে টাকা নিয়ে তর্কবিতর্ক হত। এদিনই বাবা-ছেলের মধ্যে টাকা নিয়ে তর্কবিতর্ক শুরু হয়, একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলে ধারালো দা দিয়ে বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এমনভাবে কোপান যে বাবার শরীর থেকে প্রায় মাংস ঝুলে গেছে। পরে স্থানীয়রা দুলাল রুদ্রকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল নিলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।’

চাম্বল ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল ইকবাল আদর বলেন, ‘অভিযুক্ত ছেলে তপন রুদ্র দীর্ঘদিন বেকার ছিলেন। পরে বেকার অবস্থায় মাদকাসক্ত হয়ে পড়েন। ছেলে বেকার থাকায় প্রায়শই মাদকের টাকার জন্য কৃষক বাবার সাথে তর্কে জড়াতেন। এদিনই টাকার জন্য তর্ক শুরু হতেই এক পর্যায়ে বাবাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন ছেলে। পরে স্থানীয়রা দুলাল রুদ্রকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনার পরপরই ছেলেকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত ছেলে দীর্ঘদিন বেকার ছিলেন। টাকার জন্য বাবা-ছেলের মধ্যে তর্ক হত প্রায়ই। টাকা না পেয়ে এক পর্যায়ে বাবাকে কুপিয়ে জখম করে ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে তপন রুদ্রকে আটক করেছে। তবে মাদকের বিষয়টি পুলিশ নিশ্চিত হতে পারেনি। তাই সেটি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

আরও পড়ুন

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...