শনিবার, ২২ আগস্ট ২০২৬

নোয়াখালীতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, একই পরিবারের ৭ জনের মৃত্যু

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

নোয়াখালীতে ওমান প্রবাসীকে বাড়ি পৌঁছে দেওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সাত নারী ও শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার(৬ আগস্ট )ভোর সাড়ে পাঁচটার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী–লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

নিহতরা হলেন,  মোছাম্মৎ পয়জুন্নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমী (১০), মিম (২) ও লামিয়া (৯)।

পুলিশ জানায়, লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নের চৌপল্লি গ্রামের ওমান প্রবাসী বাহার উদ্দিন স্বজনদের সঙ্গে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে লক্ষ্মীপুরের বাড়ি ফিরছিলেন। একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাসে তারা আসছিলেন।

ভোরে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। তাতে বাহারের স্ত্রী কবিতা বেগম ও মেয়ে মিমসহ সাতজনের প্রাণ যায়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনাটি ঘটে ভোরে, যখন গাড়িতে প্রায় সবাই ঘুমিয়ে ছিলেন। পরে লোকজন ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছে। কয়েকজন যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও সাতজন গাড়ির ভেতরে আটকা পড়ে মারা যান।”

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার খবর তারা পায় ভোর ৫টা ৪০ মিনিটে। চৌমুহনী ফায়ার স্টেশন থেকে তাদের দুটি ইউনিট সেখানে যায়। গাড়ি থেকে চার নারী ও তিন শিশুর লাশ উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান বলেন, রেকারের সহায়তায় গাড়িটি খাল থেকে তোলা হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ কাজ করছে। তবে ওমান ফেরত বাহার উদ্দিন বেঁচে আছেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

আরও পড়ুন

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...