রবিবার, ২৩ আগস্ট ২০২৬

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে

অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি দ্রুতগতিতে সম্পন্ন করছে। নির্বাচনের তফসিল ঘোষণার সময় নির্ধারণ কমিশনের একান্ত এখতিয়ার বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব মো. আখতার আহমেদ।

সোমবার (৪ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, “জাতীয় নির্বাচনের প্রস্তুতিকে ঘিরেই আমাদের প্রতিটি কার্যক্রম এগোচ্ছে। প্রধান নির্বাচন কমিশনারের দেওয়া সময়সূচি অনুযায়ী কাজ চলছে।”

তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে বাদ পড়া প্রায় সাড়ে ৪৪ লাখ ভোটারের খসড়া তালিকা ১০ আগস্ট প্রকাশ করা হবে এবং মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হবে। দাবি-আপত্তি নিষ্পত্তির পর ৩১ আগস্টের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সংশোধিত আইনে ভোটের এক মাস আগে সম্পূরক তালিকাও প্রকাশ করা হবে।

রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে সচিব বলেন, ১৪৫টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। এর মধ্যে ৮০টি দল ঘাটতি পূরণের জন্য কাগজ জমা দিয়েছে, ৬টি দল সময় চেয়েছে এবং ৫৯টি দল কোনো জবাব দেয়নি। বিষয়গুলো কমিশনে পাঠানো হবে।

রাজনৈতিক দলগুলোর অডিট রিপোর্ট প্রসঙ্গে তিনি জানান, ৫১টি নিবন্ধিত দলের মধ্যে ৩০টি দল অডিট রিপোর্ট জমা দিয়েছে, ১৫টি দল সময় চেয়েছে এবং ৫টি দল রিপোর্ট জমা দেয়নি। এ বিষয়েও কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সীমানা নির্ধারণ বিষয়ে সচিব বলেন, ৩০০ আসনের খসড়া সীমানা প্রকাশ করা হয়েছে। ১০ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি গ্রহণের পর শুনানি শেষে আগস্টের মধ্যেই চূড়ান্ত করা হবে।

পর্যবেক্ষক সংস্থা ও বিদেশি পর্যবেক্ষক প্রসঙ্গে তিনি জানান, ১০ আগস্ট পর্যন্ত আবেদন নেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাত সদস্যের একটি প্রি-ইলেকশন অবজারভার দল সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসবে। তাদের মধ্যে তিনজন বিদেশি ও চারজন স্থানীয়।

আইন-বিধি সংস্কার প্রসঙ্গে সচিব জানান, সীমানা আইন সংশোধন, ভোটার তালিকা সংশোধন, ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা, স্থানীয় ও বিদেশি পর্যবেক্ষক নীতিমালা এবং গণমাধ্যম নীতিমালা জারি করা হয়েছে। আচরণবিধিতে এআই অপব্যবহার রোধের বিষয় যুক্ত করার প্রক্রিয়াও চলছে।

তিনি জানান, নির্বাচনী ম্যানুয়াল দ্রুত সম্পন্ন করা হবে, ভোটগ্রহণ কর্মকর্তাদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব নির্বাচনী সামগ্রী ক্রয় সম্পন্ন হবে। প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করতে প্রায় ৪৮ কোটি টাকার প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া চলছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...