রবিবার, ২৩ আগস্ট ২০২৬

“শ্রমিককে বঞ্চিত করলে শিল্পায়নের স্বপ্ন ভাঙবে” – শ্রম উপদেষ্টা

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

অতীতে যারা শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাদের নিজস্ব কারখানা থাকায় শ্রমিকদের স্বার্থ যথাযথভাবে রক্ষা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

রোববার (৩ আগস্ট) সকালে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় প্রশাসন ও ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “দেশে অনেক শিল্প মালিক রয়েছেন, যারা শ্রমিকদের স্বার্থ না দেখে কেবল নিজেদের মুনাফা দেখেছেন। শ্রমিকরা যদি তাদের ন্যায্য অধিকার না পায়, তাহলে আমাদের কাঙ্ক্ষিত শিল্পায়ন বাস্তবায়ন হবে না। গত আট মাসে আমরা দু’বার আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সম্মেলনে অংশ নিয়েছি। বাংলাদেশের শ্রম আইনের মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।”

পূর্ববর্তী মন্ত্রীদের সমালোচনা করে উপদেষ্টা বলেন, “যারা অতীতে শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, তাদের অধিকাংশেরই নিজস্ব কারখানা ছিল। ফলে স্বার্থের সংঘাত তৈরি হয়েছে। এ কারণে শ্রমিকদের পক্ষে কাজ করা সম্ভব হয়নি। এ অতীতের ব্যর্থতার কারণেই বর্তমানে আন্তর্জাতিক মহল — ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা — আমাদের উপর নানা চাপ সৃষ্টি করছে।”

শ্রমিক নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “শুধু ভোটের জন্য শ্রমিক নেতা হওয়া নয়, বরং শ্রমিকদের সঠিক পথে পরিচালনা করাও নেতার দায়িত্ব। আপনি যদি উল্টো পথে চালান, তাহলে দেশের কাঠামো ভেঙে পড়বে। এটা আট-দশ মাসে বা এক বছরে ঠিক করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “আমাদের রপ্তানি নির্ভর শিল্প এখনো গার্মেন্টস-নির্ভর। বৈচিত্র্য আনার চেষ্টা হলেও, উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। সম্ভাবনাময় রপ্তানি শিল্প যেমন জাহাজ নির্মাণ খাতেও আমরা তেমন এগোতে পারিনি।”

সভায় তিনি ট্রেড ইউনিয়নের নেতাদের উদ্দেশে সতর্ক করে বলেন, “অকারণে শ্রমিকদের উত্তেজিত করে কারখানার ক্ষতি করা যাবে না। কারণ কারখানা বন্ধ হলে শ্রমিকরাই চাকরি হারান। তাই দায়িত্বশীলতা জরুরি।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...