রবিবার, ২৩ আগস্ট ২০২৬

ভ্রাম্যমান আদালতের অভিযান ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস

ডিসির অনুমতির মিথ্যা ঘোষণা দিয়ে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন 

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

জেলা প্রশাসনের অনুমতি রয়েছে এমন মিথ্যা ঘোষণা দিয়ে চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন (খনন যন্ত্র) ও বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করেছেন।

রোববার (৩ আগস্ট) উপজেলার মাদার্শা-এওচিয়া মৌজার পশ্চিম এলাকার পাহাড়ের গৌচছড়ি খালে এ অভিযান পরিচালনা করা হয়। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এ অভিযানে নেতৃত্ব দেন।

ইউএনও অফিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা প্রশাসকের (ডিসি) নিকট সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের মধ্য এওচিয়া এলাকার গোলাম আকবর খন্দকারের ছেলে জসিম উদ্দিন খন্দকার নামে এক ব্যক্তি সাতকানিয়ার পশ্চিম এলাকার মাদার্শা-এওচিয়া ইউনিয়নের সীমান্তবর্তী গৌচছড়ি নামের একটি খালের নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে ড্রেজিং এর মাধ্যমে মাটি/বালু উত্তোলণের জন্য আবেদন করেন। আবেদন করলেও পাওয়া যায়নি ডিসির অনুমতি।  তবে, এলাকায় প্রচার করা হয় বালু উত্তোলনের জন্য ডিসির অনুমতি রয়েছে। এলাকার লোকজন ডিসির অনুমোদন না পাওয়ার বিষয়টি জানতে পেরে অবৈধভাবে বালু উত্তোলনে বাঁধা দিলেও জসিম খন্দকার কারও কথার তোয়াক্কা না করে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রাখে। শুধু তাই নয়, এর প্রতিবাদে ৩১ জুলাই ওই খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনের বিষয়টি প্রশাসনের নজরে আসলে রোববার সকালে সাতকানিয়া উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, মিথ্যা ঘোষণা দিয়ে গৌচছড়ি খাল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে নদী ভাঙন, ফসলি জমি, ফলজ বাগান, পাহাড় ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। তারই প্রেক্ষিতে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...