রবিবার, ২৩ আগস্ট ২০২৬

ছাত্রদলকর্মী আরিফ হত্যা, ভাইজান বাহিনীর প্রধান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হাটহাজারীর চাঞ্চল্যকর ছাত্রদলকর্মী  আরিফ হত্যা মামলার প্রধান আসামি ভাইজান বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দিন শিবলু বাঁচা প্রকাশ ভাইজানকে গ্রেফতার করেছে র‌্যাব ৭।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন।

এর আগে গত বুধবার (৩০ জুলাই) বিকালে তাকে মহানগরীর পাঁচলাইশ থানাধীন সেঞ্চুরি ওয়েডিং ফটোগ্রাফি নামক দোকানের পাশ থেকে র‌্যাব গ্রেফতার করে। গ্রেফতারকৃত মহিউদ্দিন শিবলু বাঁচা (৪৫) হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ফরিদ আহম্মদের পুত্র।

র‌্যাব ও থানা পুলিশ সূত্র জানায়, গত ৮ জুন রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফতেয়াবাদ রেলস্টেশনের পশ্চিমে চসিক ১নং ওয়ার্ড দক্ষিণ পাহাড়তলী এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্দীপ কলোনিতে শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দিন শিবলু বাঁচা প্রকাশ ভাইজানের নেতৃত্বে একদল সন্ত্রাসী একটি সিএনজি এবং তিনটি মোটরসাইকেলযোগে এসে ছাত্রদলকর্মী আরিফকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে আরিফের পেটে ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ জুন তিনি মারা যান।

এ ঘটনায় নিহত আরিফের মা বাদী হয়ে গত ১২ জুন হাটহাজারী মডেল থানায় শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দিন শিবলু বাঁচা প্রকাশ ভাইজানকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩ জনের নাম উল্লেখ করে আরও ৬-৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এর মধ্যে গত রোববার (২৮ জুলাই) বিকালে ওই মামলার দ্বিতীয় আসামি মো. সুমনকে (৪২) সন্দ্বীপ কলোনি এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। তিনি সন্দ্বীপপাড়া এলাকার মুজিবুল হকের পুত্র। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, মারামারিসহ অন্তত ৩১টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে গ্রেফতার আসামী শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দিন শিবলু বাঁচা প্রকাশ ভাইজানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন জানান , বৃহস্পতিবার দুপুরে মডেল থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

আরও পড়ুন

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...