রবিবার, ২৩ আগস্ট ২০২৬

বিস্ফোরক দ্রব্য মামলার আসামী ইলিয়াছ গ্রেফতার

তিনি কখনো সাংবাদিক কখনো মানবাধিকার কর্মী

নাজিম উদ্দীন রানা,লোহাগাড়া

তিনি কখনো সাংবাদিক, কখনো মানবাধিকার কর্মী, কখনো আইনজীবী সহকারী, কখনো মন্ত্রীর পিএস পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করে চলতেন। অবশেষে ওই প্রতারক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইলিয়াস প্রকাশ মাত্তুল ইলিয়াসকে গ্রেফতার করেছে চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ

গেল ৩০ জুলাই বুধবার রাত সাড়ে আটটায় এসআই মোহাম্মদ জাহেদের নেতৃত্বে পুলিশি টিম চুনতি হাদুর পাহাড় এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত ইলিয়াস চুনতির ২নং ওয়ার্ডের মোহাম্মদ আইয়ুবের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, আটক ইলিয়াস বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার দুটি মামলার এজাহার নামীয় আসামি।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: আরিফুর রহমান বলেন, তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। দীর্ঘদিন সে পলাতক ছিল। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয়রা জানান, একাধিক ফৌজদারী মামলার আসামী সে। আওয়ামী সরকারের আমলে ইলিয়াস প্রভাবশালী এমপি ও মন্ত্রীর সাথে ছবি তুলে এলাকায় প্রভাব বিস্তার করতেন। নিজেকে বিভিন্ন পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত ছিলেন। সে মন্ত্রীর পিএস, আইনজীবী সহকারী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, আওয়মী লীগ নেতা বলে দাবি করে বিভিন্ন প্রশাসনের দপ্তরে দাপিয়ে বেড়াতেন। তার ফেসবুক আইডিতে দেখা গেছে ফ্যাসিট সরকারের অনেক মন্ত্রীদের সাথে তার সেলফি রয়েছে।

তার চাচা মোহাম্মদ আজিজ বলেন, আমার ভাইপো ইলিয়াস আমার ভারসাম্যহীন বাবাকে ডাক্তাররে কাছে নিয়ে যাবার কথা বলে উপজেলা রেজিস্ট্রি অফিসে নিয়ে যায়। আমার পিতার সব জায়গা-জমি হাতিয়ে নেয়। পরবর্তীতে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে অভিযোগ করলেও তার প্রভাবে বিচার পায়নি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

আরও পড়ুন

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...