রবিবার, ২৩ আগস্ট ২০২৬

রাশিয়ার কামচাটকায় ৮.৮ মাত্রার ভূমিকম্প, জাপানে সুনামির ঢেউ আঘাত

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার দূর প্রাচ্যের কামচাটকা উপকূলে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই প্রায় চার মিটার উচ্চতার সুনামির ঢেউ আছড়ে পড়ে উত্তর জাপানের হোক্কাইডো দ্বীপের উপকূলে।

রয়টার্স জানায়, ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং বিভিন্ন উপকূলীয় অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে ১১৯ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে এবং ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৯.৩ কিলোমিটার গভীরে।

প্রাথমিকভাবে কম্পনের মাত্রা ৮ বলা হলেও পরে তা সংশোধন করে ৮.৮ করা হয়। কিছুক্ষণ পর ৬.৯ মাত্রার একটি আফটারশকও অনুভূত হয়।

কামচাটকার গভর্নর ভ্লাদিমির সলোদভ এক ভিডিও বার্তায় বলেন, “গত কয়েক দশকের মধ্যে এটাই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। পরিস্থিতি ভয়াবহ ছিল।”

রাশিয়ার দুর্গম ওই অঞ্চলে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আঞ্চলিক জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী সের্গেই লেবেদেভ জানান, কামচাটকার কিছু এলাকায় ৩ থেকে ৪ মিটার উচ্চতার সুনামি রেকর্ড করা হয়েছে এবং উপকূলবর্তী বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জাপানের হোক্কাইডো উপকূলে প্রথম সুনামির ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় ৩০ সেন্টিমিটার। উত্তর-পূর্বাঞ্চলের বন্দরনগরী নেমুরোয় এই ঢেউ পৌঁছায়। স্থানীয় টেলিভিশন ফুটেজে দেখা যায়, বহু মানুষ পাহাড়ের দিকে দৌড়ে আশ্রয় নিচ্ছেন।

জাপানের পূর্ব উপকূলে ২০১১ সালের বিধ্বংসী ভূমিকম্পের অভিজ্ঞতা এখনও তাজা। সে কারণেই কর্তৃপক্ষ আগে থেকেই আগাম সতর্কতা দিয়ে রেখেছিল।

জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকের উপস্থাপক বলেন, “দয়া করে দ্রুত সরে যান। উঁচু স্থানে চলে যান এবং উপকূল থেকে দূরে থাকুন।”

মার্কিন কর্তৃপক্ষ সতর্ক করেছে, এই সুনামি ঢেউ তিন ঘণ্টার মধ্যে প্রশান্ত মহাসাগরের বিভিন্ন উপকূলে আঘাত হানতে পারে।

রাশিয়া ও ইকুয়েডরের কিছু অংশে তিন মিটারের বেশি এবং জাপান, হাওয়াই, চিলি ও সলোমন দ্বীপপুঞ্জে এক থেকে তিন মিটার উচ্চতার ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে।

হাওয়াইয়ে নিচু এলাকার বাসিন্দাদের উচ্চ ভবন বা উঁচু স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের সময় আতঙ্কে কেউ দৌড়ে পড়ে গিয়ে আহত হয়েছেন, কেউ জানালা দিয়ে লাফ দিয়েছেন। তবে গুরুতর কোনো আঘাতের খবর মেলেনি।

রাশিয়ান অ্যাকাডেমি অব সায়েন্স জানিয়েছে, ১৯৫২ সালের পর এটিই অঞ্চলটিতে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

রাশিয়ার সেভেরো-কুরিলস্ক শহরের বন্দর ও একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা جزতই প্লাবিত হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

কামচাটকা ও রাশিয়ার পূর্বাঞ্চল ‘রিং অব ফায়ার’ নামক ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। এখানে প্রায়ই ভয়াবহ ভূকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে।

সূত্র : বিডিনিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...