কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন অত্র ইউনিয়নের প্যানেলের চেয়ারম্যান-১ ও ৯ নং ওয়ার্ডের সদস্য হারুন-অর-রশিদ।
সোমবার (২৮ জুলাই)দুপুর ১২ টার দিকে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হারুন-অর-রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
উক্ত প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরো সুষ্ঠু ও কার্যকর ভাবে পরিচালনার জন্য প্যানেল চেয়ারম্যান-১ হারুন-অর-রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদানের জন্য চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে সাবেক চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলালসহ ৩১জন ব্যক্তির স্বাক্ষরিত একটি আবেদন পত্র জমা দেই। সেটা প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসকের কাছে সুপারিশ পত্র পেরণ। ফলে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হারুন-অর-রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়।
পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন-অর-রশিদ বলেন, আমার এ দায়িত্ব পালন করা জন্য পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সকল স্তরের জনগনের সহযোগিতা কামনা করি। অত্র ইউনিয়নের সকল কার্যক্রম যাতে ভালোভাবে চালিয়ে যেতে পারি সে চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন চেয়ারম্যান অনুপস্থিত থাকার উপজেলা সহকারী প্রকৌশলীকে (জনস্বাস্থ্য) প্রশাসকের দায়িত্ব প্রদান করা হয়।
আর এইচ/
