বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী ফুলতল সংলগ্ন এলাকায় টেম্পো (টুকটুকি) উল্টে গিয়ে নাজিম উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৭ জুলাই) দুপুরে গোমদণ্ডী ফুলতল এলাকার একটি প্লাস্টিক ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টেম্পোটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এ সময় যাত্রী নাজিম উদ্দিন ছিটকে পড়ে গিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
আহত নাজিম উদ্দিন বোয়ালখালীর সারোয়াতলী এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিরাজ বিনতে মোস্তফা বলেন, “স্থানীয়রা একজন আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে আমরা তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করি।”
আর এইচ/
