সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ঢেমুশিয়ায় টমটমের গ্যারেজের গ্রিলের তালা ভেঙে টমটমের ব্যাটারি চুরি

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আম্মারডেরা এলাকায় টমটমের গ্যারেজের গ্রিলের তালা ভেঙে টমটমের ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। 

শনিবার (২৬ জুলাই) ভোর ৫ টার সময় টমটম গ্যারেজের মালিক মোহাম্মদ ফেরদৌস ও মোজাম্মেল হক গ্যারেজে গিয়ে দেখতে পায় গ্যারেজের গ্রিলের তালা ভাঙ্গা। তারপর গ্যারেজের মালিকদ্বয় গ্যারেজের ভিতরে গিয়ে দেখে দুইটি টমটম গাড়ির ব্যাটারি নাই। দুইটি টমটম থেকে ৯ টি ব্যাটারি চুরি করে নিয়ে গেছে সঙ্গবদ্ধ চোররা।

টমটম গ্যারেজের মালিক মোহাম্মদ ফেরদৌস বলেন, আমরা ২ জন মিলে এই টমটম গ্যারেজটি ভাড়া নিয়ে টমটমে চার্জ দিই। কিন্তু আজ ভোরে এসে দেখলাম আমাদের টমটম গ্যারেজের গ্রিলের তালা ভেঙে ভিতরে ঢুকে ২টি টমটম থেকে ৯টি ব্যাটারি চুরি করে নিয়ে যায় চোরেরা। ৯টি ব্যাটারির মূল্য হচ্ছে ১লক্ষ ৪০ হাজার টাকা। ব্যাটারি চুরি হওয়া ২টি টমটম কিছু দিন আগে ঋণ নিয়ে ক্রয় করছি। কিন্তু সঙ্ঘবদ্ধ চোরেরা আমাদের টমটমগুলো ব্যাটারি চুরি করে নিয়ে যাওয়াতে অনেক কষ্টে পড়ে গেছি।

টমটম গ্যারেজের আরেক মালিক মোজাম্মেল হক বলেন, আজ আমাদের গ্যারেজ থেকে টমটমের ব্যাটারি চুরি হওয়াতে আমরা খুব বিপদে আছি। লাভের উপর টাকা নিয়ে আমরা টমটম গুলো ক্রয় করেছি। কিন্তু চোরের গ্রুপগুলো আমাদের টমটম ব্যাটারি গুলো চুরি করে নিয়ে যায় আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি।

তিনি আরো বলেন, সঙ্ঘবদ্ধ চোরদের কারণে এলাকার মানুষ খুব বিপদে আছে। কারো কারো বাড়িতে ঢুকে টাকা,স্বর্ণ-অলংকার ও মোবাইলসহ অনেককিছু চুরি করে নিয়ে যায়। এমতাবস্থায় এসব চোরদেরকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করছি।

টমটম গ্যারেজের মালিক মোহাম্মদ ফেরদৌস ও মোজাম্মেল হক আরো জানান, টমটম ব্যাটারি চোরদের চিহ্নিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরপর ওদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দ্বারস্থ হব।

ঢেমুশিয়ার আম্মারডেরার স্থানীয় বাসিন্দা আবদুল মন্নান বলেন, আজ রাতে আম্মারডেরা কেন্দ্রীয় জামে মসজিদের দানবক্সের তালা ভেঙে চোরেরা টাকা চুরি করে নিয়ে গেছে। এসব চোরের জন্য আমরা অতিষ্ঠ। চোরদের কারণে আমরা কেউ নিরাপদ নয়। তারা প্রতিদিন কারো না কারো বাড়িতে চুরি করার জন্য চেষ্টা করে থাকে। আমি চোরদেরকে দ্রুত সময়ে চিহ্নিত করে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...