সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ন্যায়-ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে মেধাবীদের এগিয়ে আসতে হবে – ফারুক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

“ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে মেধাবীদের এগিয়ে আসতে হবে”—এমন আহ্বান জানিয়েছেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ১১ টার সময় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, “নৈতিক শিক্ষা ছাড়া কাংখিত সোনার মানুষ তৈরি করা সম্ভব নয়। বৈষম্যহীন, মেধানির্ভর রাষ্ট্র বিনির্মাণে আজকের কৃতি শিক্ষার্থীদেরই নেতৃত্ব দিতে হবে। তাদের পড়াশোনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।”

মাতামুহুরী উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মো. মিসবাহুল করিম, সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন রিমন, কক্সবাজার জেলা শিবিরের সভাপতি আবদুর রহিম নূরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম এবং বদরখালী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজিবুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ওমর আলী, কুতুব উদ্দিন ও হামিদ উল্লাহসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...