সোমবার, ২৪ আগস্ট ২০২৬

স্থগিত এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ ও ১৯ আগস্ট

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় স্থগিত হওয়া ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা আগামী ১৭ ও ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে।

আজ বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তনের কারণে ব্যবহারিক পরীক্ষার তারিখও পরিবর্তিত হয়েছে। নতুন সূচি অনুযায়ী ২১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে। এছাড়া ৩ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে ব্যবহারিক নম্বর এন্ট্রি করে, রোল নম্বর ক্রমানুসারে সব ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষার নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে।

এর আগে, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এই পরীক্ষা স্থগিত করা হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই প্রতিপাদ্যে চট্টগ্রামের কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক ও বর্তমান শিক্ষক এবং শিক্ষা প্রশাসনের সাবেক...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...