বুধবার, ২৬ আগস্ট ২০২৬

উখিয়ায় মুজিববর্ষের দ্বিতীয় পর্যায়ে ঘর ও জমি পেলেন আরো ১৪৫ টি পরিবার

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে একসঙ্গে আরও প্রায় ৫৩ হাজার ৩৪০টি অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দিয়েছে সরকার যার মধ্যে উখিয়া উপজেলায় রয়েছে ১৪৫ টি।

আজ রবিবার (২০ জুন) সকাল ১১ টার সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সারাদেশের ৪৫৯টি উপজেলায় হতদরিদ্র, ছিন্নমূল ও গৃহহীনদের মাঝে ২য় পর্যায়ে জমির দলিল ও পাকা ঘরের চাবি তুলে দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুজিববর্ষে কেউ গৃহ ও ভূমিহীন থাকবে না’এই ঘোষণা বাস্তবায়নে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে ৪৯টি, পালংখালী ইউনিয়নে ৩১ টি, জালিয়াপালং ইউনিয়নে ২৭টি, হলদিয়াপালং ইউনিয়নে ২২টি ও রত্নাপালং১৬টি সহ মোট ১৪৫টি ঘর ও দলিলসহ ভুমিহীন ও গৃহহীনদের মাঝে পালং স্কুলের হলরুমে আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যামে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী কর্তৃক এসব উপহার হস্তান্তর করা হয়।

এসময় উপকারভোগী ভূমিহীন-গৃহহীন প্রান্তিক মানুষরা আজন্মলালিত স্বপ্ন নীড়ের মালিকানা উপহার পেয়ে নিখাদ তিলোত্তমা হাসি আর আনন্দাশ্রুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। উপহার প্রাপ্তির কৃতজ্ঞতা বদন্যতায় তারা দীর্ঘায়ু কামনা করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকে যারা ঘর পেয়েছেন, তাদের কষ্ট দূর করা এবং তাদের মুখের হাসি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।
তিনি আরও বলেন, ক্ষমতা মানে ভোগ বিলাস নয়। ক্ষমতা হলো মানুষের সেবা করা। মানুষের জন্য কাজ করা।

উল্লেখ্য, মুজিববর্ষে সরকা‌রের উপহার হি‌সে‌বে প্রথম পর্যায়ে ৭০ হাজার ও দ্বিতীয় পর্যা‌য়ে ৫৩ হাজারের ও বেশি ঘর ও জ‌মি পেলেন ভূমিহীন ও গৃহহীন প‌রিবার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...