বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মোটর সাইকেল কিনে না দেওয়ায় অভিমানে বিষ পানে তরুণের মৃত্যু 

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

বোয়ালখালীতে মোটর সাইকেল কিনে না দেওয়ায় অভিমানে বিষপানের দুইদিন পর চিকিৎসাধীন অবস্থায় মো.সাইদুর রহমান সায়মন (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সায়মনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সায়মন বোয়ালখালী পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী দরপপাড়ার মো.নাছেরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, সম্প্রতি ছেলেটার বাবা ধার দেনা শোধ করার জন্য অল্প কিছু জায়গা বিক্রি করেন। সেই টাকা থেকে মোটর সাইকেল কিনে দিতে বায়না ধরে সাইদুর রহমান সায়মন। মোটর সাইকেল কিনে না দেওয়ায় গত রবিবার সে বিষ পান করে।এরপর হাসপাতালে ভর্তি করলে সে কিছুটা সুস্থও হয়ে ওঠে। তাকে পানিসহ খাবার না দিতে বলা হয়েছিলো। তবে সেটি তারা মানেনি। ফলে সে আবারও অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়।

সায়মনের পিতা মো.নাছের জানান, গত রবিবার (২০ জুলাই) সকালে সায়মন বিষ পান করে অসুস্থ হয়ে পড়লে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে রেফার করেন। ওইদিন চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তার পাকস্থলী ওয়াশ করার পর রাতে রিলিজ দিলে বাড়ি নিয়ে আসা হয়।

গতকাল সোমবার (২১ জুলাই) রাতে হঠাৎ পায়খানা বমি শুরু হলে আবারও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় সায়মনকে। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার ভোরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সায়মনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।

সায়মনের মা শেলি আকতার বলেন, এক ছেলে ও এক মেয়ের মধ্যে সায়মন বড়। সে অটোমোবাইল ওয়ার্কশপের কাজ শিখেছিলো। তার বাবা একটি ভবনের দারোয়ানের চাকরি করে ৪-৫ হাজার টাকা পান। এরমধ্যে সায়মন মোটর সাইকেল কিনে দেওয়ার বায়না ধরে। তাকে অনেক বুঝিয়েছিলাম। তার বাবার যে টাকা পায় তাতে ঠিক মতো সংসার চলে না, কি করে মোটর সাইকেল দিবো। ছেলে কথা শোনেনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...