বুধবার, ২৬ আগস্ট ২০২৬

হাটহাজারীতে সদস্য সংগ্রহ জনসমাবেশে মীর হেলাল

ফ্যাসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, দীর্ঘ সতের বছর ফ্যাসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আন্দোলনে যখন ছাত্র নেতৃবৃন্দ ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে নেতৃত্বের গতি হারিয়েছিল, ঠিক সেই মুহূর্তেই আন্দোলনের হাল ধরে ঐক্যবদ্ধ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান তারেক রহমান।

ভিনদেশী ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে ক্ষমতার লোভে পড়ে কিছু দল চব্বিশের জুলাই আগস্টের আন্দোলনের ঐক্যবদ্ধ চেতনাকে ভেঙ্গে দিয়েছে বলে উল্লেখ করে মীর হেলাল বলেন, তারা জাতির প্রত্যাশায় আঘাত করেছে, এটি ক্ষমার অযোগ্য অপরাধ। ।

ব্যারিস্টার মীর হেলাল গতকাল সন্ধ্যায় হাটহাজারীর মীর্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখছিলেন।
বিএনপির কেন্দ্রঘোষিত সদস্য ফরম পুরন ও নবায়ন কর্মসূচি পালন উপলক্ষে হাটহাজারী উপজেলাধীন, ১নং ফরহাদাবাদ ২নং ধলই ৩নং মীর্জাপুরসহ ৩ (তিন) ইউনিয়ন বিএনপি যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।

ব্যারিস্টার হেলাল বলেন, রাজনীতিতে দ্বিমুখী চরিত্রের কারণে বাংলাদেশের জনগণ আওয়ামী রাজনীতিবিদদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। কিছুদল একদিকে নির্বাচন বিরোধী বক্তব্য দিচ্ছে অন্যদিকে প্রার্থী ঘোষণা দিয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছে। রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে মুনাফেকি চরিত্র বর্জন করতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন ভোট নিয়ে যারা দিল্লি পিন্ডির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, দেশের জনগণ তাদের আঁস্তাকুড়ে নিক্ষেপ করবে।

৩ নং মীর্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক আবদুর জব্বার এর সভাপতিত্বে ও জেলা জাসাসের সভাপতি ও ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম টুটুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, উত্তর জেলা বিএনপি’র সদস্য ও পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন, জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান উত্তর জেলা সদস্য ডাক্তার রফিকুল আলম, হাটহাজারী উপজেলা উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লায়লা বেগম, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্মআহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল উপজেলা যুবদলের আহবায়ক ফখরুল হাসান, সদস্য সচিব নুরুল কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি এম সাইফুল কামরুদ্দিন নাহিদ স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ইমরান চৌধুরী পৌরসভার সভাপতি ইলিয়াস মেহেদী সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি নাসির মেম্বার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম, ফরহাদাবদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব রহমতুল্লাহ মেম্বার ধলই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জি এম আজম মাস্টার, সদস্য সচিব নাসিম উদ্দিন মেম্বার মীর্জাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এয়াকুব মেম্বার বক্তব্য রাখেন।

পরে অনুষ্ঠান শেষে মীর হেলাল স্থানীয় তিন ইউনিয়নের নেতৃবৃন্দের হাতে সদস্য ফরম ও নবায়ন ফরম হস্তান্তর করেন। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন স্থানীয় সর্বস্তরের সর্বস্তরের জনগণের মাঝে সদস্য ফরম বিতরণ ও পূরণের মধ্য দিয়ে দল আরও শক্তিশালী হবে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় হামদ,...