বুধবার, ২৬ আগস্ট ২০২৬

জুলাইয়ের শহীদদের স্বপ্নকে ধারণ করে ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে হবে: শাহজাহান চৌধুরী 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, জুলাইয়ের অরুণ-তরুণ ছাত্রজনতার ত্যাগের বিনিময়ে বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছে। দীর্ঘ ষোলো বছর পর মানুষ মুক্ত বাতাসে জীবনযাপন করার সুযোগ পেয়েছে। জুলাইয়ে মুক্তিকামী ছাত্রজনতাকে ফ্যাসিবাদী হাসিনা নির্বিচারে গুলি করেছে। কিন্তু ছাত্র, শ্রমিক ও আপামর জনসাধারণ গুলির মুখেও দমে যায়নি। তাদের স্বপ্ন ছিল একটি বৈষম্যমুক্ত, জুলুমমুক্ত দেশ গঠন করা। জুলাইয়ের শহীদদের সেই স্বপ্নকে ধারণ করে ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আমরা জুলাইয়ের শহীদদের কখনও ভুলে যাব না। জামায়াতে ইসলামী সবসময় জুলাইয়ের শহীদদের পরিবারের পাশে থাকবে।

মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রঘোষিত কর্মসূচি জুলাইয়ের শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাতের অংশ হিসেবে শহীদ ইশমামের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেন জামায়াত নেতৃবৃন্দ। এই উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী উপর্যুক্ত কথা বলেন।

স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ নজরুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, জনসংযোগ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল ও ছাত্রশিবিরের দক্ষিণ জেলা সেক্রেটারি আসহাব উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর নজরুল ইসলাম বলেন, চব্বিশের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিবাদমুক্ত ও সম্ভাবনাময় একটি বাংলাদেশ পেয়েছি। শহীদদের এই জীবনদান এবং আহত ও নির্যাতিতদের ত্যাগকে মূল্যায়ন করতে হবে। ফ্যাসিবাদী শাসনের যাতাকলে দীর্ঘ ষোলো বছরে আমরা অনেক মুরব্বি ও সহকর্মীকে হারিয়েছি। আমরা হারিয়েছি ইশমামের মতো অনেক তরুণকে। আমরা হারিয়েছি আমাদের প্রাণপ্রিয় নেতৃবৃন্দকে। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে কারার অন্তরালে বিনা চিকিৎসায় শহীদ করা হয়েছে। তাদের সম্মিলিত ত্যাগ-কুরবানির বিনিময়ে আমরা একটি সম্ভাবনাময় দেশ গঠনের সুযোগ পেয়েছি। সেই সুযোগকে কাজে লাগাতে হবে। ইনসাফের বাংলাদেশ গঠনে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।

লোহাগাড়া উপজেলা আমীর আসাদুল্লাহ ইসলামাবাদীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক আবুল কালামের সঞ্চালনায় শহীদ ইশমামুল হকের স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর লোহাগাড়া উপজেলা নায়েবে আমীর অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ আ ন ম নোমান, ছাত্রশিবিরের সাবেক দক্ষিণ জেলা সভাপতি আইয়ুব আলী, সাবেক সেক্রেটারি আবু সুফিয়ান, জামায়াতের আমিরাবাদ ইউনিয়ন আমীর অধ্যাপক মুহাম্মদ হাসান, বটতলি শহর আমীর অধ্যাপক জালাল আহমদ, সাবেক চেয়ারম্যান কাজী নুরুল আলম, দাওয়াহ ও প্রকাশনা সম্পাদক মাওলানা ছৈয়দ আহমদ, লোহাগাড়া সদর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান, আমিরাবাদ ইউনিয়ন সেক্রেটারি আনোয়ার হোসাইন, শ্রমিকনেতা রফিক দিদার প্রমুখ।

স্মরণসভার আগে নেতৃবৃন্দ শহীদ ইশমামের কবর জিয়ারত করেন। শহীদের মা, ভাই ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...