কর্ণফুলী উপজেলায় পৃথক দুই অভিযানে ৫৪০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার রাতে মইজ্জ্যেরটেক পুলিশ চেক পোস্ট ও বিকেলে দক্ষিণ শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার সন্ধ্যায় কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন – কক্সবাজার টেকনাফ হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার মৃত আহমদ হোছাইনের ছেলে সাহাব উদ্দিন (৩৫) এবং শিকলবাহা ৮ নম্বর ওয়ার্ডের মরিয়ম বাপের বাড়ির মৃত হাসেমের ছেলে নুর উদ্দিন (৩০)।
পুলিশ জানায়, মইজ্জ্যারটেক চেকপোস্টে ৫০০ পিস ইয়াবা নিয়ে সাহাব উদ্দিনকে এবং দক্ষিণ শিকলবাহা থেকে ৪০ পিস ইয়াবাসহ নুর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শরীফ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আর এইচ/
