বুধবার, ২৬ আগস্ট ২০২৬

পটিয়ায় ছাত্রদের হাতে আটক আওয়ামী লীগ নেতা জসিম 

মোঃ মাছুম আকবরী আকাশ ; পটিয়া থেকে

পটিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইনজামুল হক জসিমকে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেইট এলাকা থেকে সন্ধ্যায় আটক করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আলোচিত এই নেতা পটিয়ার কচুয়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

আন্দোলনকারীদের অভিযোগ, জুলাই মাসে পটিয়ায় ছাত্রদের উপর হামলার নেতৃত্ব দেন ইনজামুল।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় তাকে দেখতে পেয়ে স্থানীয় ছাত্রজনতা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

তবে চান্দগাঁও থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককালে ইনজামুল হকের কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তওসিফ ইমরোজ ফেসবুকে তার গ্রেফতারের ভিডিও ও ছবি পোস্ট করে লেখেন— “যেসব আওয়ামী লীগের দোসররা মনে করে জুলাই হারিয়ে গেছে, তারা মুক্ত বাতাসে ঘুরত পারবে—আমি বলি তারা ঘুমের ঘোরে আছে। আমরা আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় দিবো না।”

এ ঘটনায় এলাকায় আলোচনা ও উত্তেজনা দেখা দিয়েছে। ৫ই আগষ্ট পরবর্তী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি মো. সোলাইমান জানান, তার বিরুদ্ধে পটিয়া থানায় বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। আমরা প্রক্রিয়া অনুযায়ী তাকে পটিয়া থানায় হস্তান্তর করবো।

পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান জানান, গ্রেপ্তারের বিষয়টি আমরা জেনেছি। তবে এখনো তাকে থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তরের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...