বুধবার, ২৬ আগস্ট ২০২৬

এসএসসি ২০২৫: মানবিকে বোর্ডে সেরা সামিয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে প্রথম স্থান অর্জন করেছে চট্টগ্রাম নগরের বন্দর থানার ছাত্রী সামিয়া হোসাইন সিমিম। বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রামের এই শিক্ষার্থী ১ হাজার ৩০০ নম্বরের পরীক্ষায় ১ হাজার ২২৮ নম্বর পেয়ে চট্টগ্রাম বোর্ডে মানবিক বিভাগে শীর্ষস্থান অর্জন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।

সিমিমের বাড়ি নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মধ্যম হালিশহর এলাকায়। তার বাবা মোহাম্মদ হোসাইন একজন ব্যবসায়ী এবং মা নাসিমা আক্তার গৃহিণী। সন্তানের এমন অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার।

শুধু পরিবার নয়, সামিয়ার কৃতিত্বে আনন্দ ছড়িয়ে পড়েছে সহপাঠী, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মাঝেও। ফলাফল প্রকাশের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে সামিয়া হোসাইন সিমিম বলেন,

“চট্টগ্রাম বোর্ডে আমি প্রথম হবো—এটা কখনো কল্পনা করিনি। এটা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। আমার মা-বাবা সবসময় পাশে ছিলেন। আর সবকিছুর জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ।”

ভবিষ্যতে একজন বিচারক হওয়ার স্বপ্ন দেখে সিমিম। তার ভাষায়,”অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সবার জন্য ন্যায়ের নিশ্চয়তা দেওয়া—এই আদর্শ নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।”

সামিয়ার শ্রেণিশিক্ষিকা তাসলিমা ইসরাত হোসাইন বলেন,”সে ছিল অসম্ভব মনোযোগী ও আত্মবিশ্বাসী। তার সাফল্যে আমরা গর্বিত।”

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পাসের হার ৯২.৫৭ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৩.৫৪ শতাংশ এবং মানবিক বিভাগে ৫৫.০২ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী, যার মধ্যে ১০ হাজার ৪৫৮ জন বিজ্ঞান বিভাগে, ১ হাজার ২৪৭ জন ব্যবসায় শিক্ষায় এবং মানবিক বিভাগে মাত্র ১৩৮ জন।

এই প্রতিযোগিতামূলক প্রেক্ষাপটেই সামিয়া সিমিম তার মেধা, পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে বোর্ডে শীর্ষস্থান দখল করেছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...